ফের একসঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন সলমন-শাহরুখ!

সলমনের পরবর্তী সিনেমা টিউবলাইটে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে। একটি ক্যামিও চরিত্রে শাহরুখ অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

কিছুদিন ধরেই বলিউডে খবর রটেছিল যে ইন্ডাস্ট্রির দুই সবচেয়ে বড় সুপারস্টার সলমন খান ও শাহরুখ খান ফের বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-এর পরে এই জল্পনা আরও গতি পেয়েছিল।

কথায় বলে যে রটে তার কিছুটা অবশ্যই ঘটে। সলমন-শাহরুখের একসঙ্গে কাজ করার ক্ষেত্রেও সেটাই হল। সলমনের পরবর্তী সিনেমা টিউবলাইটে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে। একটি ক্যামিও চরিত্রে শাহরুখ অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

ফের একসঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন সলমন-শাহরুখ!

এই নিয়ে শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য একেবারে স্পিকটি নট। তবে সিনেমার পরিচালক কবীর খান নিজের স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম ও মাইক্রোব্লগিং স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে এই বিষয়ে খোলসা করেছেন।

কবীর খান সিনেমার একটি কল শিটের ছবি পোস্ট করেছেন। তাতে লেখা রয়েছে, "আয়েঙ্গে, মেরে করণ অর্জুন আয়েঙ্গে, জমিন কি ছাতি চিড় কর আয়েঙ্গে, আসমান কা সিনা চিড় কর আয়েঙ্গে"।

এই পোস্টটিকে সত্যি ধরলে সলমন খান ও শাহরুখ খান ফের একবার একসঙ্গে বড়পর্দায় কাজ করতে চলেছেন। এর আগে করণ-অর্জুন, কুচ কুচ হোতা হ্যায়, হর দিল যো পেয়ার করেগা, হাম তুমহার হ্যায় সনমের মতো সুপারহিট সিনেমায় দুজনে একসঙ্গে কাজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+