কৈলাস খেরের গানের সঙ্গে নেচে উঠবেন ট্রাম্প, দাবি গায়কের
শেষমুহূর্তের প্রস্তুতি চলছে আহমেদাবাদ শহরে। আর মাত্র দু’দিন রয়েছে হাতে। তারপরই শহরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই উপলক্ষ্যে গুজরাটের আহমেদাবাদ সর্দার প্যাটেল স্টেডিয়াম বা নতুন মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে গান গাইবেন ভারতীয় শিল্পী কৈলাশ খের। তাঁর আশা তাঁর গানের সঙ্গে তাল দিতে মঞ্চে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

'নমস্তে ট্রাম্প’–এ কিকি গান গাইতে চলেছেন সে প্রসঙ্গে কৈলাশ বলেন, 'অনুষ্ঠানের প্রথমেই যে গানটি দিয়ে শুরু করব তা হল জয়–জয়–কারা, স্বামী সাথ দেনা হামারা ও শেষ হবে বম বম লহরি। আমি যদি আমার ছন্দে থাকি তবে ট্রাম্পকেও এই গানগুলিতে নাচিয়ে দিতে পারব।’
কৈলাশ খের জানিয়েছেন কেন তাঁর কাছে এই অনুষ্ঠানটি এত গুরুত্বপূর্ণ, গায়ক বলেন, 'যখন আমরা ক্যালিফোর্নিয়ায় স্যাপ সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংবর্ধনার জন্য গেয়েছিলাম, তখন সেখানে প্রায় তিরিশ হাজার লোক ছিল, পুরো স্টেডিয়ামের কোলাহল দেখে আমি ইশ্বরকে বলেছিলাম, ভারত এত বড় দেশ, এবং আপনারা যার যত্ন নিচ্ছেন, তাই ভারতে এমন একটি বড় স্টেডিয়াম কেন তৈরি হয়নি যেখানে লোকের কন্ঠস্বর পুরো স্টেডিয়ামে শোনা যাবে।’
তিনি আরও বলেন, 'আর দেখুন আমি মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান করতে চলেছি, যেখানে ১.১০ লক্ষ মানুষ আমার জয়–জয় কারা জয়–জয় কারা, স্বামী সাথ দেনা হামারা গানের সঙ্গে গলা মেলাবেন।’












Click it and Unblock the Notifications