(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের !
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি ট্রেলর মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার মধ্যে রয়েছে। সবথেকে বেশি চর্চা হয়েছে রণবীর-ঐশ্বর্যের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে। ছবিটি ২৮ শে অক্টোবর মুক্তি পাবে। এর মধ্যে শোনা যাচ্ছে এই ছবিতে রণবীর-ঐশ্বর্য ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি চালাতে পারে সেন্সর বোর্ড। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নিয়ে এই ৯ তথ্য আপনি নিশ্চিত জানেন না!]
শোনা যাচ্ছে সেন্সর বোর্ডের সদস্যরা যেদিন ছবিটি দেখেন সেদিন সেখানে উপস্থিত ছিলেন পরিচালক করন জোহর নিজেও। ছবিটি দেখার পরে সিমেনা থেকে বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সেন্সর বোর্ড কর্তারা। এর মধ্যে রণবীর-ঐশ্বর্যের ঘনিষ্ঠ দৃশ্যটিও বাদ দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছেন করন। [(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!]
সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের জন্য ছবিটি মুক্তি পাওয়ার পরে ক্ষতির সম্মুখীন হতে পারে অনেকেই মনে করছেন। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল ফওয়াদ খান যে দৃশ্যগুলিতে অভিনয় করেছেন তা বাদ হতে পারে। কিন্তু এখন সেই খবর গুজব ছিল বলেই মনে করা হচ্ছে।

রণবীর-ঐশ্বর্য ঘনিষ্ঠ দৃশ্য বাদ
করন জোহর পরিচালিত সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির থেকে বাদ পড়তে চলেছে রণবীর-ঐশ্বর্য ঘনিষ্ঠ দৃশ্য। ছবিতে ফওয়াদ খানের অভিনীত দৃশ্যগুলি বাদ না পড়লেও সেন্সর বোর্ডের সিদ্ধান্তে সিনেমা থেকে বাদ পড়তে চলেছে রণবীর-ঐশ্বর্য ঘনিষ্ঠ দৃশ্য।

ট্রেলরেও ঘনিষ্ঠ দৃশ্য
করন জোহরের পরিচালিত ছবিটির ট্রেলরেও রণবীর-ঐশ্বর্যের কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রাখা হয়েছিল। এবার কোন কোন ঘনিষ্ঠ দৃশ্য সিনেমা থেকে বাদ পড়বে সেটাই এখন দেখার।

দর্শকদের প্রতিক্রিয়া
রণবীর কাপুর এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত এই সিনেমাটির জন্য দর্শকরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এর মধ্যে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে ছবিটি মুক্তি পাওয়ার পরে ক্ষতির সম্মুখীন হতে পারে বলে অনেকই মনে করছেন। একটা অংশ আবার মনে করছেন সেম্সর বোর্ডের সিদ্ধান্তের জন্য ব্যবসায়িক দিক থেকে সিনেমাটির কোন ক্ষতি হবে না।

ইউএ সার্টিফিকেট
একটি সংবাদ সূত্রের খবর অনুযায়ী সিবিএফসি বোর্ড ইতিমধ্যেই করন জোহর পরিচালিত সিনেমাটিকে ইউএ সার্টিফিকেট প্রদান করেছে।

ঐশ্বর্যের বোল্ড অবতার
'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর ট্রেলরে ঐশ্বর্যের বোল্ড অবতার দেখে অনেকেই আবাক হয়ে গিয়েছেন। এই ধরনের বোল্ড অবতারে ঐশ্বর্যকে আগে কখনও দেখা যায়নি বলে অনেক ফিল্ম সমালোচকরা দাবি করেন।

করনের আর্জি
রণবীর-ঐশ্বর্য ঘনিষ্ঠ দৃশ্য বাদ যাতে না দেওয়া হয় তার জন্য সিবিএফসি কর্তাদের অনুরোধ জানান করন জোহর। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে।

ছবির ক্ষতি
রণবীর-ঐশ্বর্য অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য বাদ পড়লে তা সিনেমাটির পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দৃশ্যগুলি বাদ পড়়লে মূল গল্পটি হারিয়ে যেতে পারে। এর সঙ্গে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাও থাকছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications