Tripti Dimri: 'অ্যানিম্যাল' ছবিতে নাকি কিছুই সাহসী করেননি, অবশেষে বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

রাতারাতি বলিউডের ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছে তৃপ্তি। যদিও ছবিতে তিনি নায়িকা নয়। কিন্তু তাঁর একটা সিনেই নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন তৃপ্তি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা সমালোচনা।

সিংহভাগ অবশ্য নিন্দার ঝড় তুলেছে। তবে তৃপ্তির সাহসী দৃশ্য নিয়ে প্রশংসাও করেছেন অনেকে। তবে অ্যানিম্যালে রণবীর-ববি দেওয়লের পরে যার নাম বেশি শোনা যাচ্ছে তিনি তৃপ্তি। তাঁর মা-বাবাও রীতিমতো সেই দৃশ্য দেখে চমকে গিয়েছেন। তৃপ্তি নিজে কিন্তু এই সাহসী দৃশ্যে অভিনয় করতে পেরে বেশ খুশি।

Triptii Dimri

সমালোচকদের পাল্টা জবাব দিয়ে তিনি বলেছেন, অ্যানিম্যালের সাহসী দৃশ্য নিয়ে যাঁরা হই হই করছেন তাঁরা বুলবুল দেখেননি। কারণ তিনি বুলবুলে ধর্ষণ দৃশ্য তিনি যে অভিনয় করেছিলেন সেটি আরও চ্যালেঞ্জিং ছিল বলে জানা গিয়েছে। তৃপ্তি বলেছেন, এই ছবির থেকেও সেটা বেশি সাহসী ছিল এবং সেটা নিয়ে বেশি ভয়ে ছিলে তিনি।

কিন্তু এই সিনটি করতে তেমন স মস্যায় তাঁকে পড়তে হয়নি কারণ এই সিনটি করার সময় সেটে কেবল ৪ জন লোক ছিল বলে জানিেয়ছেন তৃপ্তি। রণবীর কাপুর, তিনি, ক্যামেরাম্যান এবং পরিচালক সন্দীপ রেড্ডি নিজে। প্রতি পাঁচ মিনিট অন্তর নাকি তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি কমফরটেবল কিনা। সকলে যেখানে এতোটা সাপোর্টিভ হয় সেখানে কোনও সাহসী দৃশ্যে অভিনয় করতে সমস্যা হয় না। এমনই দাবি করেছেন তৃপ্তি।

প্রসঙ্গত উল্লেখ্য অ্যানিম্যাল এক কথায় মাইলস্টোন হয়ে গিয়েছে তৃপ্তির কেরিয়ারে। এরপরে আবার ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে তাঁকে। ফেব্রুয়ারিতে সেই ছবির মুক্তি পাওয়ার কথা। অবশ্য এবার একেবারে রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+