তিন তালাক নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন, বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে কী বললেন অভিনেতা
ভারতের জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম তিন তালাক বিল পেশ নিয়ে। লোকসভায় এদিন এই বিল পেশ করা হয়। এদিন লোকসভায় পেশ হয় সংশোধিত তিন তলাকা বিল।
ভারতের জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম তিন তালাক বিল পেশ নিয়ে। লোকসভায় এদিন এই বিল পেশ করা হয়। এদিন লোকসভায় পেশ হয় সংশোধিত তিন তলাকা বিল। এদিন আলোচনার জন্য শুধু বিজেপি সাংসদরাই নন, কংগ্রেস সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করা হয়েছিল। এদিকে বিল নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

বিজেপি শাসিত উত্তর প্রদেশের বুলন্দশহর সংঘর্ষ থেকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন নাসিরুদ্দিন শাহ। তারপরই বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের ক্ষোভের মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, তাঁকতে দেশদ্রোহী বলেও উল্লেখ করা হয়। এবার তিল তালাক ইস্যুতে মুখ খুলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি জানান, তিন তালাক তুলে দেওয়া উচিত।
এক সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। এর আগে , বুলন্দশহর কাণ্ড নিয়ে মুখ খুলে তিনি কটাক্ষের সুরে বলেন ,'গরুর মৃত্যু পুলিশ অফিসারের মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ'। এরপর থেকেই দানা বাঁধে বিতর্ক।












Click it and Unblock the Notifications