মমতাকে অপমানের অভিযোগ বাবুলের বিরুদ্ধে! থানার দ্বারস্থ হয়ে তৃণমূল যা জানিয়েছে
কিছুদিন আগেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে একটি গান গেয়েছিলেন বাবুল সুপ্রিয়ো। আর সেই গান নিয়েই এবার আপত্তি তুলল তৃণমূল কংগ্রেস।
কিছুদিন আগেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে একটি গান গেয়েছিলেন বাবুল সুপ্রিয়ো। আর সেই গান নিয়েই এবার আপত্তি তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি বাবুল এই গানের কথায় অপমান করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে, মুনমুন সেনকে নিয়ে একটি টুইট করেছিলেন বাবুল। যেখানে মুনমুন সেনের আসানসোলের প্রার্থী পদকে 'সেনসেশনাল উপহার' বলে দাবি করেছিলেন বাবুল। এরপর ১৯ এর ভোটকে মাথায় রেখে তৃণমূলকে কটাক্ষ করে একটি গান রেকর্ড করেন বিজপির কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ো। তৃণমূলের দাবি, গানটির কতায় বেশ কিছু অপমানজনক বিষয় উঠে এসেছে। গানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অপমান করা হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল। গানটি বিদ্বেষজনক ও ক্ষতিকর বলে অভিযোগ তুলে আসানসোল দক্ষিণ থানায় পুলিশের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির।
Complaint lodged against Babul Supriyo, BJP MP from Asansol by Paschim Bardhaman Student’s Library Coordination Committee for allegedly making derogatory comments against Trinamool Congress (TMC) and Mamata Banerjee in his election song. (file pic) pic.twitter.com/5MJCCBTpUg
— ANI (@ANI) March 19, 2019
উল্লেখঅয, এই গান এখনও প্রকাশ্যে আসেনি। তবে রেকর্ডিং এর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এই গানের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অভিয়োগ করা হয়েছে।প্রসঙ্গত,আসানসোলে ঘাসফুল বনাম পদ্মফুলের লড়াই ক্রমেই সরগরম হচ্ছে। এই প্রেক্ষাপটে এমন অভিযোগ নিঃসন্দেহে প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications