আগামীকাল বিয়ে, শেষ আইবুড়ো ভাত খেলেন নীল–তৃণা

আগামীকাল বিয়ে, শেষ আইবুড়ো ভাত খেলেন নীল–তৃণা

টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ে বৃহস্পতিবার। বুধবার দু’‌জনেই শেষ আইবুড়ো ভাত খেলেন। যার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ও তৃণা। দু’‌জনে যদিও একই ধারাবাহিকের অংশ নন। একজন পরিচিত কৃষ্ণকলির নিখিল নামে আর একজন খড়কুটো সিরিয়ালের সকলের আদরের গুনগুন।

আগামীকাল বিয়ে, শেষ আইবুড়ো ভাত খেলেন নীল–তৃণা

আগামীকাল দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবে বসবে এই জুটির বিয়ের আসর। তৃণা বিয়ের বাড়ির সাজ তুলে ধরেছেন তাঁর ইনস্টাগ্রামে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে–এর দিন তৃণা–নীলের গ্র‌্যান্ড রিসেপশন। সেখানে অঙ্কুর ও ঐন্দ্রিলার পাশাপাশি আরও টলিউডের তারকাদের দেখা মিলবে। জানা গিয়েছে, বিয়ের সাজগোজ থেকে খাওয়াদাওয়া সবেতেই বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। লাল বেনারসী পরবেন তৃণা।

তবে রিসেপশনে হবে মুঘল স্টাইলে। তৃণা পরবেন ভেলভেল বা ওয়াইন রঙের লহেঙ্গা আর নীল শেরোয়ানি। এর আগে নীল ও তৃণার এনগেজমেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দু’‌জনেই বিয়ের আগে জমিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন। অন্যদিকে বুধবারই বিয়ের পিঁড়িতে বসছেন আর এক জনপ্রিয় জুটি মিমি–ওম। তাঁদেরও বিয়ের আগের রীতি–রেওয়াজের ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার বিয়ে করেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+