Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিখিল জৈনের সঙ্গে কি হ্যাং আউটে গিয়েছিলেন ত্রিধা! সাম্প্রতিক সাক্ষাৎকারে অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী

নিখিল জৈনের সঙ্গে কি হ্যাং আউটে গিয়েছিলেন ত্রিধা! সাম্প্রতিক সাক্ষাৎকারে অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী

নুসরতের সঙ্গে নিখিল জৈনের সম্পর্কে ছেদ পড়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ত্রিধা চৌধুরী। নুসরতের সঙ্গে যশের সম্পর্ক ঘিরে নানান ঘটনা যেমন লাইমলাইট কাড়ছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় নিখিলের সঙ্গে ত্রিধার সম্পর্কের খতিয়ানও রীতিমতো চোখে পড়তে শুরু করে দিয়েছে অনেকের। শুরু হয়েছে আলোচনা , গুঞ্জন। এই পরিস্থিতিতে শহরে এসে এক নামী ইংরেজি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে একাধিক প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ত্রিধা।

 নিখিলের সঙ্গে হ্যাং আউটের গুঞ্জন ও ত্রিধা

নিখিলের সঙ্গে হ্যাং আউটের গুঞ্জন ও ত্রিধা

প্রসঙ্গত, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে , নিখিলের সঙ্গে হ্যাংআউটে গিয়েছেন ত্রিধা। আর তা ঘিরেই যাবতীয় গুঞ্জন। এই বিষয় নিয়ে মুখ খুলে ত্রিধা জানিয়েছেন , তিনি কারোর সঙ্গে হ্যাং আউটে যাওয়া মানেই ডেটিং করছেন, এমনটা নয়। তবে সাক্ষাৎকারে ত্রিধা জানিয়েছেন যে একবার কফি খেতে নিখিলের সঙ্গে গিয়েছিলেন তিনি।

স্কুলের সিনিয়র নিখিলকে নিয়ে ত্রিধা কী বলছেন?

স্কুলের সিনিয়র নিখিলকে নিয়ে ত্রিধা কী বলছেন?

ত্রিধা সাফ জানিয়েছেন যে তাঁদের সম্পর্কের ইতি কেবলমাত্র নিখিল-নুসরতের বিচ্ছেদের পর থেকে শুরু হয়েছে তা নয়। এর আগে , নিখিল তাঁর বহুদিনের পরিচিত। সাক্ষাৎকারে ত্রিধা জানান, স্কুলের সিনিয়র নিখিল ইন্টাব়্যাক্ট ক্লাবের সময় থেকে তিনি চেনেন।

নিখিলের প্রতি বার্তা

নিখিলের প্রতি বার্তা

নিখিলের সঙ্গে ত্রিধার সম্পর্ক নিয়ে মূল গুঞ্জন মূল ত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু হয়। সে সম্পর্কে মুখ খুলে ত্রিধা জানাচ্ছেন, তিনি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের পাশে থাকতে চেয়েছেন চিরকালই। বন্ধুদের মোটিভেট করতে চেয়েছেন। এপ্রসঙ্গে ত্রিধা বলেন, 'নিখিলের দীবনে সম্প্রতি যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে,তা ওকে মারাত্মক প্রভাবিত করেছে। আমি শুধু চেয়েছি ওই সময়ে ওর পাশে থাকতে। আমি নিখিলকে আশ্বস্ত করেছি যে এই পরিস্থিতিতে ওকে আমি আরও মজবুত মানুষ করে তুলব।'

প্রেমজীব সম্পর্কে অকপট ত্রিধা

প্রেমজীব সম্পর্কে অকপট ত্রিধা

নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে ত্রিধা ওই সাক্ষাৎাকারে বলেন, 'পোস্টের কমেন্ট বক্সে যদি হার্ট ইমোজি দেওয়া নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়, তাহলে আমার সঙ্গে বহু মানুষের নাম জুড়ে যাবে। এটা কোনও আলোচনার বিষয়ই হওয়া উচিত নয়।' প্রসঙ্গত, ত্রিধা জানান কিছু সময় আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজনের সঙ্গে ডেট করছিলেন। তেব অতিমারী ও দূরত্ব বাধ সাধে সম্পর্কে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+