বিকিনি পরে ভিজে শরীরে উষ্ণ আবেদন, ত্রিধার উষ্ণতায় কাবু নেট দুনিয়া
ত্রিধার উষ্ণতায় কাবু নেট দুনিয়া
তাঁর অভিনয়ের মতোই তাঁর সৌন্দর্য্য যেন তীক্ষ্ণ তরোয়ালের ফলা। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ১৯ লক্ষ অনুগামী। ত্রিধা চৌধুরি ইতিমধ্যেই নেটিজেনদের মনে পাকাপাকি জায়গা করে নিতে পেরেছেন।
নিখিল–ত্রিধা সমীকরণ
সম্প্রতি নুসরত-নিখিলের সম্পর্কের তিক্ততার মাঝে নিখিলের সঙ্গে ত্রিধার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। তবে সেটা কড়া হাতে দমন করে ত্রিধা অবশ্য জানিয়েছেন যে তিনি নিখিলের স্কুলের সময়কার বন্ধু, তাই বন্ধু হিসাবে নিখিলের পাশে তিনি সবসময় মানসিকভাবে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকমের সক্রিয় ত্রিধা। নিজের বিভিন্ন মুডের ছবি তিনি সবসময়ই শেয়ার করে থাকেন তাঁর ইনস্টা প্রোফাইলে। ত্রিধার প্রোফাইল জুড়ে শুধুই অভিনেত্রীর উষ্ণ ছবি।
কালো বিকিনি পরে ছবি পোস্ট
সম্প্রতি ত্রিধার ইনস্টাগ্রামে দেখা গেল তাঁর কালো রঙের বিকিনি পরা ছবি। শিয়াচলের মাহে আইল্যান্ডে সুইমিং পুলের ধারে কালো রঙের বিকিনি পরে বসে রয়েছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট হতেই কিছুক্ষণের মধ্যেই তাতে লাইকের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ৪৯ হাজারের বেশি। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও ত্রিধা তাঁর বহু বিকিনি পরা ছবি পোস্ট করেছেন।
হট–সিজলিং ত্রিধা
কিছুদিন আগেই ত্রিধা তাঁর আরও একটি বিকিনি পরা ছবি ইনস্টাতে পোস্ট করেন। তবে তা সাদা-কালো ছবি। 'সাদা কালোতেও সমুদ্রের নীলচে ভাব অনুভব করতে পারছি'। বিকিনি পরে জাহাজের ডেকের উপর বসে ছবি দিয়ে ইনস্টাগ্রামে নিজের মনের কথা লিখেছিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। কিছুদিন আগেই ত্রিধা মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেও সূর্য প্রণাম অবস্থায় ছবি দেন। ত্রিধার সেই উষ্ণ ছবি দেখে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকতে পারেননি। ত্রিধা সেই ছবিতে ক্যাপশন দেন, 'নিজেকে খোঁজার জন্য ভ্রমণই যথেষ্ট।'
সাহসী ছবি পোস্ট ত্রিধার
কখনও মিয়ামি বিচে আবার কখনও বা মলদ্বীপের সমুদ্রে ত্রিধার সিজলিং ছবি ভাইরাল হয়েছে বহুবার। 'আশ্রম'-এর ববিতা শুধু অভিনয় নয়, নিজের রূপ দিয়েও তাঁর অনুগামীদের মন পেতে যথেষ্ট পারদর্শী। নিজের সাহসী ছবি বা ভিডিও দিতে কখনই তিনি পিছুপা হননি। ত্রিধার অভিনয়ের সঙ্গে সঙ্গে আবেদনে ভরা রূপের প্রশংসায় মেতেছেন সকলে।
অভিনয় জগতে ত্রিধা
ত্রিধা প্রথম কাজ শুরু করেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'মিশর রহস্য' দিয়ে। সেখানে তিনি 'রিনি'র চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর 'খাদ', 'যদি লাভ না দিলে প্রাণে', 'ক্ষত'র মতো বেশ কিছু ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। শুধু বাংলা ছবি নয় তেলেগু ছবিতেও কাজ করেছেন ত্রিধা। এছাড়া হিন্দি সিরিয়াল 'দেহলিজ'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। ওয়েব সিরিজেও কাজ করেছেন, যার মধ্যে বাংলায় অন্যতম 'সেই যে হলুদ পাখি'। হিন্দিতে 'আশ্রম'-এ অভিনয় করেন তিনি। ববিতার চরিত্রে মন জয় করেন ত্রিধা। ববি দেওয়লের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন তিনি। 'আশ্রম'-এ ত্রিধার চরিত্র প্রশংসা পায়। এছাড়াও 'বন্দিশ ব্যান্ডিত'-এও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেন। বর্তমানে তিনি বলিউডে কাজ করছেন।
ছবি সৌ: ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications