দর্শকদের সিনেমার খিদে মেটাতে টনিকের পর এবার 'কিশমিশ' নিয়ে আসছেন দেব
দর্শকদের সিনেমার খিদে মেটাতে টনিকের পর এবার 'কিশমিশ' নিয়ে আসছেন দেব
সময়টা বেশ ভালোই যাচ্ছে বাংলার সুপারস্টার তথা সাংসদ দেবের। বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সিনেমা টনিক এককথায় সুপারহিট হয়েছে। বেশ কিছুদিন পর দর্শক আবার এরকম কোনও নির্ভেজাল বিনোদনের সিনেমা দেখলেন, অন্তত এমনটাই জানিয়েছেন হল ফেরত সকলে। ধীরে ধীরে নিন্দুকদের সব কটাক্ষের জবাব দিয়ে যে অভিনয় গুণেও আগের থেকে অনেকটাই পারদর্শী হয়েছেন দেব তা তাঁর হালফিলের সিনেমা দেখেই স্বীকার করে নিয়েছেন ফিল্ম সমালোচকরাও। আর এবার দর্শকদের মন ভরাতে নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন দেব।
আসছে কিশমিশ
এতদিন টনিকে মত্ত ছিলেন দর্শকরা। আর এবার তাঁদের সিনেমার খিদে আরও মেটাতে আসতে চলেছে কিশমিশ। এই ফল্মেও প্রধান ভূমিকায় দেখা যেতে চলেছে দেবকে। সঙ্গে প্রধান চরিত্রে আছেন রুক্মিণী মৈত্র এবং খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। দেবের হাউস প্রোডাকশন অর্থাৎ 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' প্রযোজিত ছবি কিশমিশে মূলত দেখা যেতে চলেছে রোম্যান্টিক গল্প। আর তার সঙ্গে রয়েছে নানা রকমের প্লট। এই সিনেমা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত কলাকুশলীরা, তা জানা গিয়েছে তাঁদের একাধিক সাক্ষাৎকার থেকেই।
কিশমিশের ট্রেলার লঞ্চ
ফার্স্ট লুক আগেই এসেছিল সামনে। আর দর্শক সহ ছবির প্রত্যেক কাস্ট আর ফিল্ম মেকাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে আসবে এই সিনেমার ট্রেলার। অবশেষে সব প্রতীক্ষার অবসান। ২১ মার্চ সোমবার কিশমিশের ট্রেলার লঞ্চ। সিনেমার লিডিং লেডি রুক্মিণী আগেই নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন যে কিশমিশের ট্রেলার নিয়ে কততা রোমাঞ্চিত তিনি। আর অবশেষে চলে এল সেই বিশেষ দিন।

দেবের বকা
বরাবরই কাজ নিয়ে খুব সিরিয়াস থাকেন দেব। আর কিশমিশ যেহেতু তাঁর হোম প্রোডাকশন তাই এই ফিল্ম নিয়ে যে কোনও রকম গাফিলতি তিনি বরদাস্ত করবেননা, সেটাই স্বাভাবিক। আর এই ট্রেলার নিয়ে দেবের স্যোশাল মিডিয়ায় এসেছে এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে তিনি তাঁর সহকর্মীদের বকাঝকা করছেন যে কেন ট্রেলার তৈরি হয়নি তাই জন্য। কিন্তু এই সবই যে ভুয়ো, তা জানা যায় শেষ দৃশ্যে। কিশমিশ ছবিতে দেবের চরিত্রের নাম 'টিনটিন', আর সেখানেই তাঁকে নিজের চরিত্রের বেশভূষাতেই দেখা গিয়েছে। অবশ্য এই ভিডিও দেখে খুব মজা পেয়েছেন দর্শকরা।

টিম কিশমিশ
কিশমিশ ছবিতে প্রধান চরিত্র টিনটিনের ভূমিকায় অভিনয় করবেন দেব, তাঁর বিপরীতে আছেন রুক্মিণী, এবং গুরুত্বপূর্ণ চরিত্রে খরাজ মুখোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে অঞ্জনা বসু এবং পরাণ বন্দ্যপাধ্যায়কে। পাশাপাশি আছে মহা চমক। কিশমিশে কিছু স্পেশাল চরিত্রে দেখা যেতে চলেছে যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী এবং অঙ্কুশকে। এই সিনেমা পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। এছাড়াও সঙ্গীত পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications