'গুডনাইট সিটি'-র ট্রেলারে সবাইকে ছাপিয়ে গেলেন ঋত্বিক! ভিডিও জুড়ে রহস্য

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ' গুডনাইট সিটি'র ট্রেলার মুক্তিতেই সারা ফেলে দিয়েছে। ছবির ট্রেলারে সকলকে ছাপিয়ে গিয়েছএন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ' গুডনাইট সিটি'র ট্রেলার মুক্তিতেই সারা ফেলে দিয়েছে। ছবির ট্রেলারে সকলকে ছাপিয়ে গিয়েছএন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভিডিওটির পরতে পরতে রয়েছে রহস্য রোমাঞ্চের গন্ধ। এক অপরাধীকে ঘিরে তৈরি হয়েছে ছবির গল্প। আর গল্পের ধরন সম্পর্কে কিছু তথ্য দিল ছবির ট্রেলার।

গুডনাইট সিটি-র ট্রেলারে সবাইকে ছাপিয়ে গেলেন ঋত্বিক! ভিডিও জুড়ে রহস্য

ট্রেলারের শুরুতেই এক রহস্যময় রাত যেখানে নিজের মুখের কাছে বন্দুক ধরে থাকতে দেখা যায় ঋত্বিক চক্রবর্তীকে। তার খানিকক্ষণ পরেই দেখা গেল একটি রাজনৈতিক দৃশ্য। খুন! তারপরই দেখা যায় এক মনোরোগ বিশেষজ্ঞ ও এক পুলিশ অফিসারকে। কিন্তু একটি কর্পোরেট সেক্টরের সঙ্গে রাজনৈতিক অপরাধ কীভাবে যুক্ত হল? সঙ্গে ভিডিও জুড়ে রয়েছে একটা কণ্ঠস্বর। সব মিলিয়ে রহস্য পরতে পরতে লেগে রয়েছে 'গুডনাইট সিটি'-র ট্রেলারে।

ছবিতে একজন পুলিশ অফিসার ও একজন অপরাধী রয়েছেন। যে অপরাধী মানসিক সমস্যায় ভুগছেন। আর রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই ৩ চরিত্র ঘিরেই তৈরি হয়েছে রহস্যের গল্প। ছবিতে প্রথমবার ঋতুপর্ণাকে সাইকিয়াট্রিস্টের ভূমিকায় দেখা যাবে। মূলত, ঋত্বিকের চরিত্র নিয়েই যাবতীয় ধোঁয়াশা। কারণ, এই ছবিতে তাঁর চরিত্রেই মনোরোগের চিকিৎসা চলছে। কিন্তু কেন ? আর এই কেন-র জবাবেই আসছে গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী , অরুণিমা ঘোষ সমেত আরও অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+