সব রেকর্ড ভাঙলো পুষ্পা-২, যত রহস্য ক্লাইম্যাক্সে! সামনে এল পুষ্পা-২ এর প্রথম রিভিউ
পুষ্পা, ঝুকেগা নেহি! ডায়লগের ঝড়ে কার্যত উড়ে গিয়েছে আসমুদ্রহিমাচল। প্রথম পর্ব ব্লকবাস্টার তাই সকলের অধীর আগ্রহে অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় পর্ব। ডিসেম্বরের ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বড় পর্দা কাঁপাতে আসছে পুষ্পা-২ দ্য রুল। তবে মুক্তির আগেই বিরাট নজির গড়ে ফেলল আল্লু অর্জুন ও রশ্মিকার এই সিনেমা।
প্রথম পর্ব রিলিজের পর, যবে থেকে দর্শকরা জেনেছেন যে দ্বিতীয় পর্ব আসতে চলেছে সকলের মধ্যে উন্মাদনা ছিল তখন থেকেই। দিনে দিনে তা বেড়েছে বই কমেনি। নিজের আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন সুপারস্টার আল্লু অর্জুন। ছবির ট্রেলার রিলিজের পর থেকেই বোঝা গিয়েছে এবার পুষ্পার ঝাঁঝ আরও কয়েকগুণ বাড়তে চলেছে। সে কথা সত্যি করেই রিলিজের আগেই কার্যত হিট পুষ্পা-২।

এ যাবতকালের সব রেকর্ড ভেঙে ফেলেছে পুষ্পা ২। টিকিট প্রি বুকিংয়ের নিরিখে বাহুবলী ২, কেজিএফ- এর মত মেগা হিট সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের এই ফিল্ম। পুষ্পরাজের চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। নাচ অভিনয় ভঙ্গিমা সব দিয়ে বারবার বুঝিয়ে দিয়েছেন যে পুষ্পা ফ্লাওয়ার নয় ফায়ার। এবার সামনে এলো এই সিনেমার প্রথম রিভিউ।
চলচ্চিত্র সমালোচকদের মতে সম্পূর্ণ 'পয়সা উসুল' ছবি হচ্ছে পুষ্পা-২: দ্য রুল। পুষ্পারাজ চরিত্রে এক কথায় অসাধারণ আল্লু অর্জুন! রিভিউতে ঠিক এভাবেই বর্ণনা করেছেন নামি ফিল্ম সমালোচক উমাইর সন্ধু। এবং পুষ্পা-২ দর্শকদের জন্য মারকাটারি বিনোদনের একটি ছবি বলেও উল্লেখ করেছেন তিনি। দুর্ধর্ষ আবহাসঙ্গীত আর অভূতপূর্ব পটভূমির পাশাপাশি এই ছবির সবচেয়ে সেরা সম্পদ হল ক্লাইম্যাক্স, এমনটাই উল্লেখ করলেন ফিল্ম সমালোচক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications