জয়া বচ্চন , ধর্মেন্দ্র থেকে রণবীর-আলিয়ার সঙ্গে একই ছবিতে টোটা! বলিউডের বিগ বাজেট ছবিতে 'রোহিত সেন'

সম্প্রতি করোনাকালের প্রবল দংশনের মধ্যেই ২০২১ সালে মাল্টি স্টারকাস্টের বিগ বাজেট ছবি ঘোষণা করেছেন করণ জোহার। বলিউডের এই তাবড় পরিচালক ছবিতে কাস্ট করেছেন ধর্মেন্দ্র থেকে জয়া বচ্চন, শাবানা আজমিদের। ছবিতে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

জয়া বচ্চন , ধর্মেন্দ্র থেকে রণবীর-আলিয়ার সঙ্গে একই ছবিতে টোটা! বলিউডের বিগ বাজেট ছবিতে রোহিত সেন

মাল্টি স্টারকাস্ট নিয়ে 'রকি এওর রানি কি প্রেম কাহানি' ছবির ঘোষণা আগেই করেছিলেন করণ জোহার। তবে এবার যেটা জানা গেল, তা হল, বলিউডের এই তাবড় তারকাদের সঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। বাংলা সিরিয়ালে এই মুহূর্তে জনপ্রিয় চরিত্র 'রোহিত সেন'। যে চরিত্রে অভিনয় করে কার্যত তাক লাগিয়েছেন টোটা। কেড়ে নিয়েছেন জনপ্রিয়তার লাঅমলাইট। সেই 'রোহিত সেন' এবার তাবড় বলিউড প্রযোজনা সংস্থার আওতায় থাকা ফিল্মে অভিনয় করতে চলেছেন। টোটা রায় চৌধুরীকে দেখা যাবে করণ জোহারের ছবি 'রকি এওর রানি কি প্রেম কাহানি'-তে।

কয়েক মাস আগেই ওটিটি প্ল্যাটফর্মে শেফালি শাহের সঙ্গে 'অজীব দাস্তানস' এ অভিনয় করতে দেখা যায় টোটাকে। ছবিতে অভিনয়ের দাপটে অনেককেই মুগ্ধ করেন টোটা। এরপরই করণের ছবির জন্য অডিশনের ডাক আসে এই বাঙালি অভিনেতার কাছে। শোনা যাচ্ছে, আলিয়া-রণবীর অভিনীত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটাকে। এই মাসের শেষেই তিনি মুম্বইয়ের উদ্দেশে প্রাথমিক কিছু কাজ সারতে উড়ে যাবেন বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+