ফেলুদা নিয়ে সৃজিতের ওপর অভিমান, কেঁদে ফেললেন টোটা! কী এমন হল?

পিসি মিটার, বাংলায় প্রদোষ চন্দ্র মিত্র, এই নামের আলাদা করে কোনও পরিচয় দিতে হয় না। কারণ এই একটা নামই যথেষ্ট। আপামোর বাঙালির মনে নস্টালজিয়া। বাংলার শার্লক হোমস বলতে ভেসে ওঠে তাঁরই নাম। সকলের নয়নের মনি ফেলু মিত্তিরকে নিয়ে মাতামাতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বই কমেনি। আর এই শীতেই মুঠোফোন সরগরম করতে ফের ফিরছেন ফেলুদা।

এবার ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে ভূস্বর্গ! নিজের দীর্ঘ বিচারক জীবনে বেশ কিছু মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারপতি সিদ্ধেশ্বর মল্লিক। কিন্তু যেসব দোষীদের তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন তারা কি আদৌ সেই শাস্তির যোগ্য? এটি নিশ্চিত করতে মৃত্যুর পর সেই সব আসামিদের আত্মাকে আহবান করে প্লানচেট করেন সিদ্ধেশ্বর। কিন্তু আচমকাই মৃত্যু ঘটে খোদ বিচারপতির। আর এই রহস্য সমাধানে কাশ্মীরে বেড়াতে যাওয়া ফেলুদা, তোপসে আর জটায়ু আসরে নামেন।

Tota Roy Chowdhury

সত্যজিৎ রায়ের এই কালজয়ী গল্প অবলম্বনে পুনরায় ওটিটি প্লাটফর্মে আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর। সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় ফেলুদা চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। এছাড়াও জটায়ুর চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে কল্পন মিত্র। এছাড়াও সিরিজে রয়েছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন প্রমুখ তারকারা। এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এবার গল্পের আসল মোড়! কারণ আর ফেলুদা করবেন না সৃজিত। ইতিমধ্যেই সে কথা ঘোষণা করেছেন নির্দেশক। আর তাতেই কার্যত স্তম্ভিত দর্শক থেকে তারকারা।

প্রথমবার এই খবর শুনে রীতিমতো নাকি কেঁদে ফেলেছিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী! কারণ ফেলুদা হিসেবে সৃজিতের হাত ধরেই অভিনয় করেছেন টোটা। শুধু তাই নয়, এই কিংবদন্তি চরিত্রে তাঁর দর্শকমহলেও অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন সৃজিত? পরিচালক জানিয়েছেন, আসলে ফেলুদা বানানোর জন্য অত্যন্ত বৃহৎ পরিসরের প্রয়োজন। ওটিটি প্লাটফর্মের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজেট। প্রযোজকের উপর কোনো বাড়তি চাপ দিতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সৃজিতের এই সিদ্ধান্ত পাল্টে যাক, এমনটাই আশা দর্শক থেকে তারকাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+