'শুধু তোমারই জন্য', বিচ্ছেদ নয় ভালোবাসাই মূল মন্ত্র বাংলার এই 'পাওয়ার কাপল'দের কাছে

'শুধু তোমারই জন্য', বিচ্ছেদ নয় ভালোবাসাই মূল মন্ত্র বাংলার এই 'পাওয়ার কাপল'দের কাছে

সদ্য ফেলে আসা ২০২১ হোক কিংবা নতুন বছর অর্থাৎ ২০২২, ভারতীয় সিনেমা জগতের সেলেব মহলে একের পর এক বিবাহ বিচ্ছেদ বা সম্পর্কের সমাপ্তিতে যথেষ্ট অবাক করেছে ফ্যান মহলকে। এমনকি বেশ কিছু এমন হেভিওয়েট কাপলের বিচ্ছেদ হয়েছে যা রীতিমত অপ্রত্যাশিতও বটে। কিন্তু হিন্দি বা দক্ষিণের ইন্ডাস্ট্রিতে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক চ্যুতি ঘটলেও এক্ষেত্রে অবশ্য সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যাচ্ছে বাংলা সিনেমা জগতের সেলেব মহলে। দেখে দেওয়া যাক এমন বেশ কিছু জুটিকে জারা এই মুহূর্তে বাংলা বিনোদুনিয়ায় 'পাওয়ার কাপল' হিসেবে চর্চিত।

প্রসেনজিৎ ও অর্পিতা

প্রসেনজিৎ ও অর্পিতা

আধুনিক বাংলা সিনেমার পিলার হিসেবেই ধরা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর তাঁর স্ত্রী অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সুখে শান্তিতে ঘরকন্না করছে। যদিও প্রসেনজিতের আগেও দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। কিন্তু বার বার তিন বার আর হয়নি এক্ষেত্রে। আর ভক্তরা তো অর্পিতাকে টলিউডের 'ফার্স্ট লেডি'ও বলে থাকেন। অর্পিতা ও প্রসেনজিতের পুত্রসন্তান তৃষাণজিত। দুই দশক অর্থাৎ ২০ বছরের দাম্পত্যজীবনে বেন্দু মাত্র ছেদ পড়েনি এই পাওয়ার কাপলের।

দেব ও রুক্মিণী

দেব ও রুক্মিণী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় জুটির মধ্যে অন্যতম হলেন দেব ও তাঁর গার্লফ্রেন্ড রুক্মিণী। রুক্মিণী মিশ্রর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পরে অনেকেই অনেক কথা বলেছিলেন। এমনকি বহু মানুষের তো এটাও সন্দেহ ছিল যে তাঁদের সম্পর্ক আদৌ কত দিন টিকবে তা ন্যে। কিন্তু সব নিন্দুকদের চুপ করিয়ে দিব্যি নিজেদের সম্পর্ক বহাল রেখেছেন রি পাওয়ার কাপল।

যীশু ও নীলাঞ্জনা

যীশু ও নীলাঞ্জনা

সুখী দাম্পত্য জীবন কাকে বলে? এই উদাহরণ যদি জানতে হয় তাহলে তা নিঃসন্দেহে যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্তকে দেখতে হবে। ২০০৪ সালে গোল্ডেন এরার বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু। জীবনে যাই হোক না কেন যীশুর জীবনে 'সে প্রথম প্রেম' নীলাঞ্জনাই। দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে বেশ সুখে আছেন এই পাওয়ার কাপল।

অর্জুন চক্রবর্তী ও সৃজা

অর্জুন চক্রবর্তী ও সৃজা

অর্জুন আর সৃজার দাম্পত্য জীবনের মিষ্টি রসায়নের কথা কারও অজানা নয়। স্কুল জীবন থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন অর্জুন চক্রবর্তী আর সৃজা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৃজা বিনোদন দুনিয়ায় তততা মুখ দেখাননা। কিন্তু এই দুজনের প্রেম দাম্পত্য জীবন নিঃসন্দেহে অনেকের মনে হিংসা ধরাতে পারে। এক সন্তানেরর বাবা মা হয়েও একে অপরের ভালোবাসা অটুট অর্জুন আর সৃজার।

নীল ও তৃণা

নীল ও তৃণা

বাংলা বিনোদনের অন্যতম হট আর হিট কাপল হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পরে কিছুদিন আগেই চার হাত এক হয়েছে এই জুটির। ফ্যানেরা এঁদের দুজনকে একসঙ্গে 'তৃনীল' বলেই ডেকে থাকেন। স্যোশাল মিডিয়া হোক কিংবা রিয়েল লাইফ সব সময় এই পাওয়ার কাপলের নানা দুষ্টু মিষ্টি প্রেমের মুহূর্ত সকলেই দেখতে পান।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা

অঙ্কুশ ও ঐন্দ্রিলা

অঙ্কুশ ও ঐন্দ্রিলার কবে বিয়ে হবে তা নিয়ে ফ্যানেদের উৎসাহের শেষ নেই। কিন্তু সব কিছুকে পেড়িয়ে একে অপরের প্রতি গভীর ভালোবাসায় মত্ত এই জুটি। প্রায় দশ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক তা বলা বাহুল্য।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+