তৈরি করেছিলেন সুরের 'ফ্যান্টাসি', যুগ পেরিয়ে আজও বাপ্পি লাহিড়ির যাদুতে মুগ্ধ শ্রোতারা
তৈরি করেছিলেন সুরের 'ফ্যান্টাসি', যুগ পেড়িয়ে আজও বাপ্পি লাহিড়ির যাদুতে মুগ্ধ শ্রোতারা
সত্তর এবং আশির দশকে ভারতীয় সিনেমার মিউজিক দুনিয়ায় অধীশ্বর হিসেবে উল্লেখ হয় আর ডি বর্মণের নাম। কিন্তু সেই সময় ধীরে ধীরে গোকুলে বৃদ্ধি পাচ্ছিলেন আরও এক কম্পোজার, জীবী পরবর্তীতে নিজের সৃষ্টি দিয়ে গোটা দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। রাহুল দেব বর্মনের পাশাপাশি পাল্লা দিয়ে মিউজিক কম্পোজিশন করার হিম্মত রাখতেন তিনি। চোখে সানগ্লাস আর গা ভর্তি সোনার গয়নায় ট্রেন্ড সেট করেছিলেন যিনি, তিনি হলেন সকলের প্রিয় বাপ্পি লাহিড়ি। তাঁকে বিদায় জানাতে চোখে জল আসমুদ্রহিমাচলের গানপ্রিয়দের। কিন্তু বাপ্পি লাহিড়ির মতই সকলের প্লে লিস্টে অমর হয়ে থাকল তাঁর সব গান গুলিও।

আই অ্যাম আ ডিস্কো ডান্সার
৭০ এর দশকের মাঝামাঝি সময় থেকেই বলিউডে মিউজিক কম্পোজার হিসেবে নিজের জায়গা পাকা করে নিলেও ১৯৮২ সালে আসে সেই কালজয়ী সিনেমা যা তার আগে ভারতীয় সিনেমার সব ট্র্যাক রেকর্ড ভেঙে দিয়েছিল। সবার প্রথম ১০০ কোটির ক্লাব শুরু করেছিল সুপার ব্লকবাস্টার হিট সিনেমা ডিস্কো ডান্সার। সেখানে সবকটি গানের সুর বাপ্পি লাহিড়িরই করা হলেও ফিল্মের টাইটেল ট্র্যাকটি সর্বকালীন সেরা হয়ে আছে। বিজয় বেনেডিক্টের গলায় এই গান জিন্দেগি মেরা গানা, আর মিঠুনের নাচ ভারতীয় সেনেমার মাইল স্টোন।

রাত বাকি বাত বাকি
লেট নাইট পার্টি, জমিয়ে মজা আর নাচ, এখনও পর্যন্ত এই বিশেষ সময়ে যে গান ছাড়া আসর জমেই না তা হল 'রাত বাকি বাত বাকি হোনা হ্যায় জো হো যানে দো'। ১৯৮২ তে প্রকাশ মেহেরা পরিচালিত সুপারহিট ফিল্ম 'নমক হালাল' সিনেমার এই গানের সঙ্গে লিপ-সিঙ্ক করেছেন পারভিন বাবি ও শশি কাপুর। এছাড়াও এই ছবির অপর নায়ক অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছে গানের সিকোয়েন্সে। গানটি বাপ্পি লাহিড়ি ও আশা ভোঁসলের ডুয়েট সং।

দে দে প্যার দে
১৯৮৪ সালের অন্যতম হিট ফিল্ম অনিতাভ বচ্চন ও জয়া প্রদা অভিনীত শরাবি। আর সেখানে বাপ্পি লাহিড়ির কম্পোজ করা প্রায় সবকটি গানই হিট। তার মধ্যে অন্যতম 'দে দে প্যার দে।' কিশোর কুমারের দলায় এই গানের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন ভারতের সব শ্রোতারা।

হরি ওম হরি
১৯৮০ সালের ফিল্ম প্যারা দুশমন। ছবিটি মাঝারি হিট হলেও এই সিনেমার গান 'হরি ওম হরি' দেশের অন্যতম সেরা পার্টি সং। বাপ্পি লাহিড়ি ও ঊষা উত্থুপ জুটি রেট্রো ও ডিস্কো সুপারহিট গানের জন্য অন্যতম সেরা হিসেবে চর্চিত হয় গোটা দেশে। সেই জুটির এই গানটিও সুপারহিট আইটেম বা ক্যাবারে গানের মশ্যে তালিকায় প্রথমেই থাকে। গানের লিপ দিয়েছিলেন কল্পনা আইয়ার। গীতিকার আঞ্জান।

জিমি জিমি আজা আজা
ডিস্কো ডান্সার ছবির অন্যতম গান 'জিমি জিমি আজা আজা'র তালে তখন মাতোয়ারা সারা ভারত। পরবর্তীতেও এই গানের জৌলুস বিন্দু মাত্র কিছু কম হয়নি। এখনও পর্যন্ত জনপ্রিয় এই গানটি এতটাই প্রভাবিত করেছিল বিশ্ব সঙ্গীতকে যে হলিউড সিনেমা 'ইউ ডোন্ট মেস উইথ দ্যা জোহান্স' এ ব্যবহার করা হয় এই গানটি। আজ অবধি ভারতীয় সঙ্গীতে যা বিরলতম ঘটনা।

রাম্বা হো সাম্বা হো
বাপ্পি লাহিড়ি ও ঊষা উত্থুপ জুটির আরও একটি সুপারহিট গান হল রাম্বা হো সাম্বা হো। ১৯৮১ সালে আনন্দ সাগর নির্মিত ছবি 'আরমান'র ব্যবহার করা হয়েছে এই গান। পার্টি সং হিসেবে তো বটেই, সঙ্গে ডিস্কো গান হিসেবেও সমান জনপ্রিয় এই গান।

পেয়ার বিনা চ্যান কাঁহা
বাপ্পি লাহিড়ি ছিলেন এমন একজন কম্পোজার যিনি তাঁর গানে সুর তাল লয়ের সঙ্গে ফিউশন মিক্সে এমন অনন্য মিশেল কায়েম করেছেন যা তাঁর আগে ভারতীয় মিউজিক কখনও ভাবতেই পারেনি, করার সাহস দেখানো তো দূরের কথা। ১৯৮৫ সালে 'সাহেব' সিনেমার সুপারহিট গান 'পেয়ার বিনা চ্যান কাঁহা রে' হল সেই সৃষ্টির প্রকৃত নিদর্শন। এই গানে তাঁর সঙ্গে কাজ করেছেন এস জানকি।

তাম্মা তাম্মা
এমন কোন গান যা শুনলেই আর স্থির থাকতে পারেন না আট থেকে আশি কেউই, বেশিদূর ভাবতে হবে না। তাম্মা তাম্মা গানের শুরুর মিউজিক বাজলেই হল। গানের তালে পা মেলাতে উঠেপরে কোমর বাঁধেন সবাই। ১৯৮৯ সালের 'থানেদার' ছবিতে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের নাচ এবং 'তাম্মা তাম্মা লোগে' গান যতদিন ভারতের গান প্রেমীরা থাকবেন ততদিন চির নতুন হয়ে থাকবে। বরাবরই ইনস্ট্রুমেন্ট নিয়ে পরীক্ষা করতে ভালোবাসতেন বাপ্পি দা। আর তাম্মা তাম্মা গানের শুরুতেই সিন্থাসাইজারের সেই ধুন যেখানেই কানে আসুক না কেন মন বলে উঠতে বাধ্য, 'এক বস তু হি প্যার কে কাবিল সারা যাঁহা হ্যায় নিকম্মা'।

উলা লা উলা লা
বয়সের কাছে হার না মেনে যে যেকোনও সময় ফিরে আসা যায়, শুধু তাই নয়, ভারতীয় সঙ্গীত জগতের বেতাজ বাদশা যে তিনিই তা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন বাপ্পি লাহিড়ি। ২০১১ সালে বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ ও ইমরান হাশমি অভিনীত সিনেমা 'দ্যা ডার্টি পিকচার'এ সুপারহিট গান 'উলা লা উলা লা তু হ্যায় মেরি ফ্যান্টাসি' আরও একবার প্রমান করে দিয়েছিল কে আসল রাজা। এই গানে বাপ্পি দার সগে গলা মিলিয়েছেন শ্রেয়া ঘোষাল।
ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications