Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামী হিসাবে বলিউডে কাদের নিয়ে গুঞ্জন রয়েছে! কয়েকটি তথ্য

'প্রতিটি মেঘে খুঁজে নিতে হবে রামধনু', আজ এভাবেই সমকামকে সম্মানিত করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া । এক ঐতিহাসিক রায়ে আজ থেকে ভারতে আইন সম্মত হয়েছে সমকাম। এ যেন এক নতুন ভারতের সূচনা।

'প্রতিটি মেঘে খুঁজে নিতে হবে রামধনু', আজ এভাবেই সমকামকে সম্মানিত করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া । এক ঐতিহাসিক রায়ে আজ থেকে ভারতে আইন সম্মত হয়েছে সমকাম। এ যেন এক নতুন ভারতের সূচনা। এই রায়ে স্বভাবতই খুশি এই লড়াইয়ের অংশিদাররা।

বলিউডেও বিভিন্ন সেলেব্রিটি বিভিন্ন সময়ে বিতর্কে এসেছেন। জানা যায়, সমকাম নিয়েও অনেকেই বিতর্কে জড়িয়েছেন নানা সময়ে। দেখে নেওয়া যাক কোন কোন বলিউড সেলেবকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছে বলিউডে অলিতে গলিতে।

করণ জোহর

করণ জোহর

বলিউডে বিভিন্ন জায়গা থেকেই কানাঘুষো শোনা যায় যে পরিচালক করণ জোহর সমকামী। তাঁর সঙ্গে ডিজাইনার মণীষ মালহোত্রার বন্ধুত্ব নিয়েও একটা সময় বিস্তর জল ঘোলা হয়। যদিও সমকাম নিয়ে নিজো কোনও দিনই মুখ খোলেননি করণ।

ববি ডার্লিং

ববি ডার্লিং

ববি ডার্লিংকেনিয়ে বলিউড বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। পঙ্কজ শর্মা ওরফে ববি ডার্লিং সেক্স চেঞ্জ করানোর পর থেকেই বিভিন্ন সময়ে খবরের শিরোনামে আসেন।

ইমাম সিদ্দিকি

ইমাম সিদ্দিকি

ডিজাইনার ইমামম সিদ্দিকি সম্পর্কেও এমন তথ্য বহু বার উঠে এসেছে। অনকেই তাঁকে সমকামী বলে চিহ্নিত করেছেন। এরপর বিগবস ৬ - এ ইমাম নিজেই জানিয়েছেন যে তিনি সমকামী।

মণীষ আরোরা

মণীষ আরোরা

ডিজাইনার মণীষ আরোররা সম্পর্কেও এমন কথা রটে যে তিনিও নাকি সমকামী. যদিও মণীষ আরোরা নিজে এনিয়ে কোনও কথা বলেননি।

মণীষ মালহোত্রা

মণীষ মালহোত্রা

একটা সময় মণীষের সঙ্গে করণ জোহরের সম্পর্কে নিয়ে বেশ কিছুটা শোরগোল পডে যায় সোশ্য়াল মিডিয়ার একটি ছবিকে ঘিরে। তবে এবিষয়ে মণীষ খুবই কড়া প্রতিক্রিয়া দিয়ে গোটা ঘটনা অস্বীকার করেন।

রোহিত বাল

রোহিত বাল

ডিজাইনার রোহিত বাল সম্পর্কেও এমন তথ্য শোনা যায় , যে তিনি সমকামী। বিষয়টি রোহিত নিজেও স্বীকার করে নেন।

বিক্রম শেঠ

বিক্রম শেঠ

বিখ্যাত ঔপন্যাসিক বিক্রম শেঠও নিজেকে সমকামী বলে দাবি করেছেন। ফলে তাঁর সম্পর্কে কোনও গুঞ্জনের অবকাশ রাখেননি তিনি।

ভিজে অ্যান্ডি

ভিজে অ্যান্ডি

ভিডিও জকি অ্যান্ডিও নিজেকে সমকামী বলে দাবি করেন। 'ডেয়ার টু ডেট ' খ্যাত এই ভিজে বিভিন্ন সময় বিভিন্ন কারণে খবরের শিরোনাম কেড়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+