নেট দুনিয়ার ট্রেন্ড ‘‌মানিকে মাগে হিথে’‌, পাগল করা গানে মাতল বলিউড তারকারা

নেট দুনিয়ার ট্রেন্ড ‘‌মানিকে মাগে হিথে’‌, পাগল করা গানে মাতল বলিউড তারকারা

হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন সোশ্যাল মিডিয়া জুড়ে সিংহলী ভাষার গানের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। ভাষা বোঝার কথাও নয়। কিন্তু যে প্ল্যাটার পরিবেশিত হয়েছে তাতে কী কী মশলা রয়েছে, ঠিক কত তাপ-চাপে নরম-গরম করে রাঁধা হয়েছে তার খবর কেউ জানতে চায়নি। স্রেফ স্বাদে হারিয়ে গিয়েছে। '‌মানিকে মাগে হিথে’‌ গানটি গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কার পপ তারকা ইওহানি দিলোকা ডি'সিলভা। শত শত ইনস্টাগ্রাম ব্যবহারকারিরা এই গানটি তাঁদের রিল ও ভিডিওতে ব্যবহার করছেন। যার জেরে জনপ্রিয়তা ক্রমশঃ বাড়ছে ইওহানির। শ্রীলঙ্কার এই পপ তারকার মিষ্টি গলার আওয়াজ শুধুমাত্র নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তা নয়, বরং বলিউড তারকারাও তাঁর এই গান থেকে দূরে থাকতে পারেননি। মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ সহ একাধিক তারকারা '‌মানিকে মাগে হিথে’‌ গানের সঙ্গে তাল মিলিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক ১০টি ভাইরাল হওয়া '‌মানিকে মাগে হিথে’‌র ভিডিও।

অমিতাভ বচ্চন

গতমাসে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর সিনেমা কালিয়ার একটি ডান্স সিক্যুয়েন্স শেয়ার করেছিলেন টুইটারে। যদিও জাহা তেরি ইয়ে নজর হ্যায় গানটির বদলে শোনা যাচ্ছিল ট্রেন্ডিং সিংহলী গান মানিকে মাগে হিথে। জানেন কি এই সুপার্ব এডিটিংটি কে করেছেন?‌ বিগ বি-এর নাতনি নব্যা নাভেলি নন্দা। অমিতাভ বচ্চন নিজে এই গানকে '‌অসাধারণ'‌ বলেছেন। অমিতাভ লিখেছেন, '‌সত্যিই শ্রীলঙ্কার এই অসাধারণ গানের প্রতি শ্রদ্ধা, '‌মানিকে মাগে হিথে'‌, কালিয়ার গানটিকে বদলেছে আমার জিনিয়াস নব্যা নাভেলি নন্দা, কিন্তু সত্যি কথা বলতে গোটা রাত এই মানিকে গানটি শুনেছি, এই গান শোনা বন্ধ করা অসম্ভব, দারুণ।'‌

টাইগার শ্রফ

এমনকী বলিউডের অভিনেতা টাইগার শ্রফও মানিকে মাগে হিথের প্রেমে পড়ে গিয়েছেন। জানেন কি করেছেন অভিনেতা?‌ তিনি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি কোরিওগ্রাফার পরেশ প্রভাকর শিরোদকারের সঙ্গে এই জনপ্রিয় সিংহলী গানে পা মেলাচ্ছেন।

খালি বিমানে নাচ করছেন বিমান সেবিকা

মানিকে মাগে হিথে গানে এক বিমান সেবিকা ইন্ডিগোর খালি বিমানে নাচেন এবং তার ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের। আয়াত উরফ আফরিন নামের ওই বিমান সেবিকা ইউনিফর্ম পরে এই শ্রালঙ্কার গানে দারুণ সুন্দর নাচ করেছেন। ভিডিও পোস্ট করে আয়াত লিখেছেন, '‌দীর্ঘক্ষণের বিরতি!‌ আর ক্রিউ একটু নাচবে না'‌।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিতও প্রেমে পড়ে গিয়েছেন এই মানিকে মাগে হিথে গানের এবং তাঁর এই ভিডিওটি প্রমাণ। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, '‌কারণ আমি এই গানটির প্রেমে পড়ে গিয়েছি।'‌ এখনও পর্যন্ত এই ভিডিও ৩০ লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন।

ধনশ্রী বর্মার স্টানিং ভিডিও

মানেকে মাগে হিথে গানে যদি ধনশ্রী বর্মার ভিডিওকে এক কথায় প্রকাশ করতে বলা হয় তবে তা অসাধারণ। ক্রিকেটার যুবেন্দ্র চাহালের স্ত্রী ইনস্টাগ্রাম রিলে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং তিনি এই গানের মাধ্যমে নিজের পোশাক দেখাচ্ছেন।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়ার আনন্দের জায়গা হল তাঁর গাড়ি। না এটা আমরা বলছি না, বরং অভিনেত্রী যে ভিডিও শেয়ার করেছেন তাতেই সেটা বোঝা যাচ্ছে। পরিণীতি গাড়ি চালাতে চালাতে মানিকে মাগে হিথে গানটি শুনছেন। এখন সকলেরই প্রায় প্রিয় এই সিংহলী ভাষার গানটি।

অর্জুন বিজলানী

টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানী তাঁর ইনস্টাগ্রামে ৬০ লক্ষ ফলোয়ার্স হয়ে যাওয়ার খুশিতে মানিকে মাগে হিথে গানটিতে ডান্স করেন।

তুলসী কুমার

ট্রেন্ডে গা ভাসিয়ে তুলসী কুমারও এই গানের সঙ্গে পা মিলিয়েছেন এবং তার ভিডিও শেয়ার করেছেন।

দিশা পারমার

টেলি অভিনেত্রী দিশা পারমার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি খুব খুশী হয়ে হাসছেন। প্রেক্ষাপটে বাজছে মানিকে মাগে হিথে। দিশা এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, '‌ঘুমাইনি তবুও খুশী রয়েছি।'‌

ইতিমধ্যেই মানিকে মাগে হিথে গানটি ইউটিউবে ৯.‌৫ কোটি মানুষ দেখে ফেলেছেন। এই গানটি এই বছরের ২২ মে আপলোড করা হয়েছিল।

আমনা শরিফ

টেলি অভিনেত্রী আমনা শরিফকেও এই গানে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে। তিনি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে লিখেছেন, '‌তুমি আমার এখন প্রিয় অনুভূতি।'‌

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+