ফিল্ম সমালোচক আর দর্শকদের বিচারে বছরের সেরা ১০টি হিন্দি ছবি একনজরে

বছর শেষের পথে। হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। বলিউডের ফিল্মে সেরার তালিকায় কারাকারা জায়গা করে নিয়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে।

২০১৯ সাল শেষের পথে। হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। বলিউডের ফিল্মে সেরার তালিকায় কারা কারা জায়গা করে নিয়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে। ফিল্ম সমালোচক এবং দর্শকদের বিচাপে প্রথম ১০টি সেরা ছবির তালিকা রইল।

বালা

বালা

আয়ুষ্মান খুরানার বালা ফের দর্শক এবং সমালোচকদের নিরিখে সেরা হয়েছে। ৫ এর মধ্যে পুরো চারটি স্টার দেওয়া হয়েছে আয়ুষ্মান খুরানার বালাকে। বছরটা আয়ুষ্মানেরই বলা চলে। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি।

সেকশন ৩৭৫

সেকশন ৩৭৫

রিচা চড্ডা, অক্ষয় খান্না অভিনীত সেকশন ৩৭৫ একটি সামাজিক ছবি। যার মাধ্যমে সংবিধানের ৩৭৫ নম্বর ধারা নিয়ে প্রকাশ্যে আলোচনার সুযোগ করে দিয়েছে। সমালোচদের কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে ছবিটি। পাঁচের মধ্যে চারটি তারা পেয়েছে সেকশন ৩৭৫।

আর্টিকল ১৫

আর্টিকল ১৫

আয়ুষ্মান খুরানা, ইশা তলওয়ার অভিনীত আর্টিকল ১৫ অনুভব সিনহা পরিচালিত একটি ক্রাইম থ্রিলার ছবি। ছবিটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সমালোচকরাও পছন্দ করেছেন ছবিটি। ৫এর মধ্যে চারটি তারা পেয়েছে ছবিটি।

 কেশরি

কেশরি

অক্ষয় কুমার অভিনীত কেশরি দেশভক্তির ছবি। পরিণীতি চোপড়াও রয়েছেন ছবিটিতে। সমালোচক এবং দর্শকদের বিচারে ৫ এ চারটি তারা পেয়েছে ছবিটি।

হামিদ

হামিদ

কোনও নামি অভিনেতা নেই ছবিটিতে। রশিকা দুগ্গল, সুমিত কৌল রয়েছে ছবিটিতে অন্য স্বাদের ছবিটি পছন্দ করেছেন দর্শকরা। পাঁচটি তারার মধ্যে চারটি তারা পেয়েছে ছবিটি।

গল্লি বয়

গল্লি বয়

রণবীর সিং আলিয়া ভাট অভিনীত ছবিটি বক্স অফিস কালেকশনে বিপুল সাফল্য পেয়েছে। মুম্বইয়ের নিম্নবিত্ত পরিবারের ছেলের গায়ক হওয়ার স্বপ্ন নিয়েই তৈরি ছবিটি। অস্কারে মনোনয়নও পেয়েছে ছবিটি। পাঁচটি তারার মধ্যে চারটি তারা পেয়েছে ছবিটি।

উরি

উরি

সার্জিকাল স্ট্রাইকের উপর ছবিটি তৈরি হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। উরি হামলার পর ভারতীয় বাহিনী যে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল সেটাই সেলুলয়েডে ফুটিয়ে তোলা হয়েছে। পাঁচটি তারার মধ্যে চারটি তারা পেয়েছে উরি।

 মর্দানি-২

মর্দানি-২

রানি মুখার্জির কামব্যাক ছবি বললে ভুল হবে না। যে প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে সেটা এই মুহুর্তের জ্বলন্ত সমস্যা দেশের। দর্শকরা ছবিটিকে পাঁচের মধ্যে সাড়ে তিন দিয়েছে।

পানিপথ

পানিপথ

ঐতিহাসিক পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে কাহিনী তৈরি হয়েছে। সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, কৃতি শ্যানন অভিনীত ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে তেমন কামাল করতে পারেনি। দর্শকরা ছবিটিকে পাঁচে সাডে তিন দিয়েছে।

পতি পত্নি অউর ওহ

পতি পত্নি অউর ওহ

কার্তিক আরিয়ন, ভূমি পদনেকর, অনন্যা পান্ডে অভিনীত ছবিটি কমেডি হলেও দর্শকদের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। তাই পাঁচের মধ্যে সাড়ে তিন জুটেছে ছবিটির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+