Pushpa 2: প্রথমদিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ হিন্দি সিনেমা, যেগুলির রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’
পরিচালক সুকুমারের পুষ্পা ২: দ্য রুল গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ৪ ডিসেম্বরে হয় প্রিমিয়ার। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল-অভিনীত পুষ্পা ২ ইতিমধ্যেই আলোচনার হট টপিক। কেননা এখনও পর্যন্ত সর্বকালের একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে আল্লু অর্জুনের পুষ্পা সিক্যুয়ল।
জওয়ান, অ্যানিমাল এবং কেজিএফ-এর পজিশনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে এই পুষ্পা ২। এবার দেখে নিন - প্রথমদিনে সবচেয়ে বেশি আয় করা সেরা দশ হিন্দি সিনেমার তালিকা। আর কাদের কাদেরকে ছাপিয়ে গেল 'পুষ্পা ২'?

বুধবার প্রিমিয়ারের সময় ১০ কোটি টাকা আয় করেছিল এই সিনেমা এবং তার উদ্বোধনী দিনে আনুমানিক ১৫৯.৯৫ কোটি টাকা আয় করেছে, যার মোট আয়ের পরিমাণ হচ্ছে ১৭০.৬ কোটি টাকা এবং ভারত জুড়ে ২০৯.২ কোটি টাকা আয় হয়েছে। আর বিশ্বজুড়ে ২৭৯.৯৫ কোটি টাকা রোজগার হয়েছে।
শুক্রবার, পুষ্পা ২-এর টিম নিশ্চিত করেছে যে 'পুষ্পা ২'-এর হিন্দি ডাবিং প্রথম দিনেই ৭২ কোটি টাকা উপার্জন করেছে, যা 'হিন্দিতে একটি চলচ্চিত্রের জন্য সর্বকালের সর্বোচ্চ আয়' হিসেবেই ধার্য করা হয়েছে।
এবার দেখে নিন ভারতে সেরা ১০ প্রথম দিনে উপার্জন করা ছবির তালিকা -
- পুষ্প ২ - ৭২ কোটি টাকা
- জওয়ান (২০২৩) - ৬৫.৫ কোটি টাকা
- পাঠান (২০২৩) - ৫৫ কোটি টাকা
- অ্যানিমেল (২০২৩) - ৫৪.৭৫ কোটি টাকা
- KGF: পার্ট ২ (২০২২) - ৫৩.৯৫ কোটি টাকা
- স্ত্রী ২ (২০২৪) - ৫১.৮ কোটি টাকা
- যোদ্ধা (২০১৯) - ৫১.৬ কোটি টাকা
- ঠাগস অফ হিন্দুস্তান (২০১৮) - ৫০.৭৫ কোটি টাকা
- সিংহাম এগেইন (২০২৪) - ৪৩.৫ কোটি টাকা
- টাইগার ৩ (২০২৩) - ৪৩ কোটি টাকা
পুষ্প ২: দ্য রুল হল সুকুমার পরিচালিত একটি তেলেগু চলচ্চিত্র। এটি তেলেগু এবং হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা ভাষায় মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পুষ্পা রাজ নামে একজন রেড স্যান্ডার্স চোরাকারবারীর গল্প। যে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেয় এবং ভানওয়ার সিং শেকাওয়াত নামে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে মুখোমুখি হয়ে লড়াই করে। এটি ২০২১ সালের চলচ্চিত্র পুষ্পা: দ্য রাইজের সিক্যুয়াল। আর এবার এর দ্বিতীয় অংশেই বিশাল বাজার করছে ছবিটি।












Click it and Unblock the Notifications