২০১৭-এ বলিস্টারদের ক্লিন বোল্ড করেছে আনকোরারা, বক্স অফিসের খতিয়ান দেখলে চমকাবেন
২০১৭ সালে বলিউডে ছবির বাজার একটু ঠান্ডাই ছিল। একমাত্র 'বাহুবলী ২' ছাড়া অন্য কোনও ছবিই সেভাবে ছাপ ফেলতে পারে নি বক্স অফিসে।
২০১৭ সালে বলিউডে ছবির বাজার একটু ঠান্ডাই ছিল। একমাত্র 'বাহুবলী ২' ছাড়া অন্য কোনও ছবিই সেভাবে ছাপ ফেলতে পারে নি বক্স অফিসে। কিং খান শাহরুখ থেকে থেকে বলিউডের ভাইজান সলমান খান পর্যন্ত ভরাডুবি সামলাতে পারেনি। সেজায়গায় আঞ্চলিক ছবি 'বাহুবলী ২' মাত করে দিয়েছে বাজার। বেশ কিছু ছোটখাটো ছবিও এবছর হারিয়ে দিতে পেরেছে নামজাদা তারকাদের ছবিকে। ফিরে দেখা যাক ২০১৭ সালের বলিউডের বক্স হিসেব নিকেশ।

বাহুবলী ২
২০১৭ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি যদি কিছু হয়ে থাকে, তা হল 'বাহুবলী ২'। প্রভাস-অনুষ্কা- তমন্না অভিনীত এই তেলুগু ছবির হিন্দি ভার্সানও একই সঙ্গে মুক্তি পায়। দক্ষিণী এই ছবি মুক্তি পেতেই দেশ জুড়ে কার্যত উৎসবের আমেজ পড়ে যায়। বক্স অফিসে ৫০১ কোটি টাকার বাজার করেছে এই আঞ্চলিক ছবিটি।

গোলমাল এগেইন
'বাহুবলী ২' এর পর সেভাবে কোনও ছবিই বক্স অফিস কাঁপাতে পারেনি। তবে কম বাজেটের ছবি রোহিত শেট্টির 'গোলমাল এগেইন' এবছর বেশ ভালো বাজার করেছে। পরিসংখ্যান বলছে অজয় দেবগণ-তব্বু-পরিণীতি অভিনীত এই ছবির সংগ্রহ ২০৫ কোটি টাকা।

জুড়ুয়া ২
বরুণ ধওয়ানের 'জুড়ুয়া ২' ছবিটিও কম বাজেটের ছবির সাপেক্ষে বেশ ভালোই জমিয়ে দিয়েছে বক্স অফিস। বরুণের এই ছবি ছাপিয়ে গিয়েছে শাহরুখ খান অভিনীত 'রইস '-কেও। এই ছবির কালেকশন ১৩৮ কোটি টাকা।

রইস
২০১৭ এর বছর পড়তেই মুক্তি পায় কিং খান অভিনীত 'রইস'। ছবির সংগ্রহে আসে ১৩৭ .৫১কোটি টাকা। গুজরাতের এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি এই ছবিতে অ্যাকশন ঠাসা থাকলেও তা সেভাবে কাড়তে পারেনি আকর্ষণ।

টয়লেট: এক প্রেম কথা
শুধু শাহরুখ নয়, আশাতীত সাফল্য পায়নি অক্ষয় কুমারের 'টয়লেট এক প্রেম কথা' ছবিটিও। এই ছবির সংগ্রহে রয়েছে ১৩৪.২৫ কোটি টাকা। তবে বক্স অফিসে এই ছবি আরও ভালো ফল করবে বলেই আশা করা হয়েছিল।

কাবিল
শাহরুখের 'রইস' ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল হৃতিকের ' কাবিল'। হৃতিক রোশানের মত তারকা থাকা সত্ত্বেও এ ছবি বক্সক অফিসে মুখ থুবড়ে পড়ে। মাত্র ১২৬.৮৫ কোটি টাকাই বাজার করতে পেরেছে।

টিউবলাইট
সলমান খান অভিনীত 'টিউবলাইট' ছবিটিও এবছর পাক্কা ফ্লপ ছবির তালিকায় রয়েছে। সলমানের এই ছবি এবছরেও ঈদের মরশুমে মুক্তি পেলেও তা ১২১.২৫ কোটি টাকার বেশি রোজগার করতে পারেনি।

জলি এলএলবি ২
এবছরের অন্যান্য ছবির মধ্য়ে জলি এল এলএলবি ২ ও বছরের প্রথমের দিকে ভালোই বাজার করেছিল। তবে বড় তারকা অক্ষয় কুমারের হিসাবে এই ছবি সেভাবে কিছু করে উঠতে পারেনি।

বদ্রীনাথ কি দুলহানিয়া
বরুণ ধওয়ান ও আলিয়া ভট্ট অভিনীতি এই ছবি বেশ সাড়া ফেলেছিল মুক্তির সময়ে। যেখানে বলিউডের বড় তারকাদের ছবি একের পর এক মুখ থুবড়ে পড়েছে , সেখানে এই ছবি বেশ ভালো বক্স অফিসে বাজার করেছে।

বরেলি কি বরফি
আয়ুষ্মান খুরানা , কৃতি শ্য়ানন ও রাকুমার রাও অভিনীত এই ছবি সেভাবে বিগবাজেট ফিল্ম না হলেও, নিজের গল্পেই মাত করে দিয়েছে। চমকপ্রদ কোনও তারকা অভিনেতা না থাকলেও এই ছবির বক্স অফিস কালেকশনও বেশ ভালো।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications