ফের সিরিয়ালে ফিরছেন তোমাদের রানি-র অভিকা, কোন জনপ্রিয় সিরিয়ালে দেখা যাবে তাঁকে?
একজন মেয়ে কি সমান ভাবে সংসার, সন্তানের দায়িত্ব পালন করেও কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে? এমন প্রশ্নচিহ্নের মুখে প্রায় প্রতিটি মহিলাকেই মুখোমুখি হতে হয়। বিশেষত একজন বিবাহিতা মহিলার জীবনে এমন দোলাচল আসে যেখানে তাকে হয় ঘর নাহয় কাজের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হয়। অধিকাংশ সময় সেক্ষেত্রে পরিবারের জন্য কেরিয়ার ত্যাগ করতে বাধ্য হন মহিলারা। কিন্তু কোথায় আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আর ঠিক এই ভাবনা নিয়েই ছোট পর্দায় এসেছিল সিরিয়াল তোমাদের রানি।
স্টার জলসার এই মেগা পারিবারিক বিবাদের বাইরে একেবারে নতুন কনসেপ্ট নিয়ে এসেছিল দর্শকদের কাছে। গল্পের প্রেক্ষাপট ছিল এক মেয়ের চিকিৎসক হওয়ার কাহিনী। কিন্তু সবথেকে বড় টুইস্ট ছিল সেখানেই। অন্তঃসত্ত্বা হওয়ার পর মহিলাদের আজও অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়। কিন্তু সমাজের সেই প্রচলিত স্রোতের বিপরীতে গিয়ে কীভাবে এক মা হয়ে উঠবেন চিকিৎসক, সেই গল্প বলেছে রানি। গর্ভাবস্থাতেই মেডিক্যাল এন্ট্রাস দিয়ে সফল হয় রানি। তারপর শুরু হয় একজন ভালো ডাক্তার হয়ে ওঠার যাত্রা।

ছবি সৌজন্য- অভিকা মালাকার/ইনস্টাগ্রাম
তবে প্রথম দিকে ভালো ফল করার পর ধীরে ধীরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়তে থাকে সিরিয়াল তোমাদের রানি। অবশেষে খারাপ টিআরপির জন্য কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে এই সিরিয়াল। তবে সিরিয়াল তোমাদের রানির হাত ধরে ভালো জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী অভিকা মালাকার। তোমাদের রানি সিরিয়াল শেষ হলেও খুব শীঘ্রই পুনরায় টেলিভিশনে ফিরতে চলেছেন ওভিকা। শিলিগুড়ির বাসিন্দা অভিকার ছোট পর্দায় হাতেখড়ি তোমাদের রানি সিরিয়াল থেকেই। নির্মলা কনভ্যান্ট স্কুলে এই মুহূর্তে পড়াশোনা করেন অভিনেত্রী। ছোট থেকেই অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। আনওয়ার স্টুডিওতে নাচ শেখার সময় হঠাৎই অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পেয়ে যান অভিকা।
তবে শোনা গিয়েছে আবার সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আসছে। আর সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাঁকে। তবে কি সূর্য ও দীপার ছোট মেয়ে সোনার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিকা? তাঁর চরিত্রটি নেগেটিভ না পজিটিভ হবে? এসব অবশ্য এখনও কিছুই জানা যায়নি।












Click it and Unblock the Notifications