'মিশন ইমপসিবল ৬' এর শ্যুটিংয়ে ভারতে আসছেন টম ক্রুজ

মিশন ইমপসিবল ৬-এর শ্যুটিং হবে ভারতে। আর সেজন্য ভারতেও আসতে চলেছেন বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজ। ভারতের পাশাপাশি লন্ডন, প্যারিস ও নিউ জিল্যান্ডে এই সিনেমার শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

আজ্ঞে হ্যাঁ। আপনি ঠিকই শুনেছেন। মিশন ইমপসিবল ৬-এর শ্যুটিং হবে ভারতে। আর সেজন্য ভারতেও আসতে চলেছেন বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজ। ভারতের পাশাপাশি লন্ডন, প্যারিস ও নিউ জিল্যান্ডে এই সিনেমার শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

ট্র্যাকিং বোর্ডের জেফ স্নেইডার টুইটারে এই খবর জানিয়েছেন। আগামী ২৭ জুলাই ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পাবে। একইসঙ্গে জানানো হয়েছে, জেরেমি রেনার এই সিনেমায় অভিনয় করছেন না।

'মিশন ইমপসিবল ৬' এর শ্যুটিংয়ে ভারতে আসছেন টম ক্রুজ

হেনরি কাভিল ওরফে সুপারম্যান এই সিনেমায় রয়েছেন। এবং এবারে আরও বড় ধামাকার জন্য দর্শকরা তৈরি থাকুন, এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রযোজক ডেভিড এলিসন।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, টম ক্রুজ এই সিনেমায় স্টান্ট থেকে শুরু করে যা যা করেছেন তা এককথায় অবিশ্বাস্য। এমনটা আগে কখনও কেউ করেনি। এই সিনেমার জন্য গত একবছর ধরে ট্রেনিং করেছেন টম। পঞ্চম ভাগ 'রোগ নেশন' শেষ হওয়ার পর থেকেই এই সিনেমার প্রস্তুতি টম শুরু করে দিয়েছিলেন।

প্রসঙ্গত, মিশন ইমপসিবল নামে একটি মার্কিন টেলি সিরিজ হয়েছিল। সেটাকে ভিত্তি করেই এই সিরিজের এতগুলি সিনেমা তৈরি হয়েছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া মিশন ইমপসিবল সিনেমার প্রথম সিরিজ থেকেই এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন টম ক্রুজ। এমনকী এই সিনেমা সিরিজের অন্যতম প্রযোজকও তিনিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+