করোনা আবহেই মুক্তি পাচ্ছে ‘বাবা ও বেবি’, গানের ভিউ ছাড়াল মিলিয়নের ওপর
‘বাবা ও বেবি’ সিনেমার মুক্তি ৪ ফেব্রুয়ারি
হু হু করে বাড়ছে কোভিড গ্রাফ। যার জেরে জেরবার বিশ্ব। আর তাতেই বলিউডের অনেক সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবুও এই করোনা আবহেই মুক্তি পেতে চলেছে 'বাবা ও বেবি'। মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারির ৪ তারিখ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বাবা ও বেবির ছবির গান। গানটি মুক্তির প্রথম সপ্তাহেই এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছিল। গানটির সুরকার, সহকারী গীতিকার ও গায়ক চমক হাসান। প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, খুনসুটি সবটাই মিলে মিশে এই গানটিতে। নেটিজেনরা গানটি ভীষণভাবে পছন্দ করেছেন।
এমন শীতে দিনে এমন সুমধুর গান কার না ভালো লাগে। গিটার বাজিয়ে গান ধরেছে মেঘ রোদ্দুর মানে যিশু আর মুগ্ধ হয়ে সেই প্রেমের গান শুনছে বৃষ্টি মানে শোলাঙ্কি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবার হাজির হচ্ছেন 'বাবা বেবি ও’ নিয়ে। এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার পা রাখলেন নায়িকা সোলাঙ্কি রায়। অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কেমন হবে সিনেমাটি, অধীর আগ্রহে নেটিজেনরা।
'বাবা ও বেবি’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত, অভিনেত্রী সোলাঙ্কি রায়। এছাড়াও অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন ও অন্যান্যরা। যাদের সিনেমায় খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
সিনেমাটি পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই সিনেমাটি লিখেছেন জিনিয়া সেন। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় লিখেছেন ছবির সংলাপ। গানটি রিলিজ হওয়ার পর গানটি বেশ জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। ইউটিউবে এই গানের ভিউয়ার্স সংখ্যা যেন হু হু করে বাড়ছে। নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে মুক্তি পাবে এই ছবিটি। হাজার প্রশ্ন উঁকি মারছে নেটিজেনদের মনে। কেমন হবে সিনেমাটি। হাজার প্রশ্ন নেটিজেনদের। উত্তর মিলবে 'বাবা ও বেবি’ সিনেমাটি মুক্তির পর। আগামী মাসেই মিলবে উত্তর।












Click it and Unblock the Notifications