করোনা আবহে দোল, কীভাবে রঙের উৎসবে মেতে উঠবে টলিউড দেখে নিন
কীভাবে রঙের উৎসবে মেতে উঠবে টলিউড দেখে নিন
করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যেই দোল উৎসব। গত বছর দোলের পরপরই করোনা ভাইরাস তীব্রভাবে দেখা দিয়েছিল। এবারও সেই আশঙ্কা করছেন চিকিৎসক–বিশেষজ্ঞরা। যদিও গত বছরের তুলনায় এ বছর মানুষজনও যথেষ্ট সচেতন। এই পরিস্থিতিতে টলিউড ও টেলিভিশনের নতুন প্রজন্ম কীভাবে দোল উৎসবে মাতবেন আসুন জেনে নিই তাঁদের থেকে।

দিতিপ্রিয়া রায়
জি বাংলায় রাণি রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায় জানিয়েছেন তাঁর বাড়িতেই ছোট করে দোলের অনুষ্ঠান হবে। যেখানে থাকবেন রাসমণি সিরিয়ালের কিছু কলাকুশলীরা। দিতিপ্রিয়া জানান যে তিনি খুব বেশি দোল খেলা পছন্দ করেন না, তাই বাড়ি থেকেও সেভাবে বের হন না। এর পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে জানিয়েছেন যে সেকেন্ড ওয়েভটা মারাত্মক আর আরও একটা লকডাউন হওয়ার অর্থ সব শেষ। তার চেয়ে আগাম সতর্কতা নেওয়া ভালো। ভিড় এড়িয়ে বরং চেনা-পরিচিতদের নিয়ে ছোট করে এই উৎসব পালন করুন। রঙের বদলে আবির নিয়ে খেলুন।

ঋতব্রত চট্টোপাধ্যায়
ঋতব্রত জানিয়েছেন যে যাঁদের করোনা নিয়ে ভয় নেই তাঁরা হয়তো দোল খেলবেন কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই কেউ কেউ সতর্কতা অবলম্বন করে এই উৎসব পালন করবেন। গত বছর লকডাউনের আগে দোল ছিল বলে অনেক মানুষ খেলেছেন। কিন্তু দোলের পর পরিস্থিতি কি হবে তা বলা কঠিন। তবে ঋতব্রতর নাটকের শো থাকবে বলে তিনি এ বছর দোল খেলবেন না।

সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়
সুরঙ্গনা জানিয়েছেন যে এ বছরের দোল সতর্কতা মেনে খেলা উচিত। কারণ করোনা ভাইরাস ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। তিনি জানান যে তিনি এক সময় প্রচণ্ড দোল খেললেও এখন আর অতটা খেলা হয় না। আর দোলের দিন কোনও না কোনও কাজ চলে আসায় সেভাবে এই উৎসবের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না তিনি। এবারের দোল তাই বড়দের পায়ে আবির দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলেই জানিয়েছেন তিনি।

অমর্ত্য রায়
অমর্ত্য জানিয়েছেন যে এ বছর দোল সেভাবে না খেলাই উচিত। কারণ করোনার দ্বিতীয় ওয়েভ দেশে ছড়িয়ে পড়ছে। আর প্রত্যেক বছরই এই দোল উৎসব আসবে। তাই একটা বছর একটু ধৈর্য্য ধরে সতর্কতা মেনে চললে লাভ সাধারণ মানুষেরই হবে। জল ও রঙের পরিবর্তে আবির দিয়ে দোল খেলাই শ্রেয় বলে মনে করছেন অমর্ত্য।

রচনা বন্দ্যোপাধ্যায়
দিদি নম্বর ১-এর সঞ্চালিকা তথা টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দোলের উৎসবে মাততে পৌঁছে গিয়েছেন শান্তিনিকেতন। সেখানকার ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে কলকাতার সংস্কৃতি জগতের আরও কিছু মানুষকে যাঁরা রচনার সঙ্গে শান্তিনিকেতনে গেছেন। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তাঁরা। এমনকি রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রেও গিয়েছিলেন তাঁরা। তবে এর মধ্যেও একদিন সময় করে দোল খেলেছেন রচনারা। সেদিন সকলে পরেছিলেন সাদা রঙের পোশাক। প্রত্যেকের কপালে ছিল লাল রঙের আবিরের টিকা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications