ফিট থাকার মন্ত্র যোগা, আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন টলিউডের একঝাঁক তারকা
আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন টলিউডের একঝাঁক তারকা
সোমবার ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউডের বহু তারকারাই যোগ দিবসের প্রাক্কালে নিজেদের শরীরচর্চার ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় এই দিনটিকে উদযাপন করেছে। পিছিয়ে নেই টলি তারকারাও। তাঁরাও কিন্তু নিজেদের ফিট রাখতে যথেষ্ট উদ্যোগী। এদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে অনেক টলিউড তারকারাই ভিডিও পোস্ট করেছেন।
কোয়েল মল্লিক
টলিউডের কুইন কোয়েল মল্লিক নিজেকে ফিট রাখতে কিন্তু যথেষ্ট সচেতন। নিয়মিত জিম করার পাশাপাশি তিনি জুম্বাও করেন এবং তার সঙ্গে অবশ্যই যোগ ব্যায়াম। আন্তর্জাতিক যোগ দিবসে তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে কোয়েল বিভিন্ন আসন করছেন। ভিডিওতেই তিনি আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলকে ফিট থাকতে বলেছেন আর ক্যাপশনে লিখেছেন, 'সব অসুখ হোক বিয়োগ, যোগা হোক লাইফে যোগ।'
ঋতুপর্ণা সেনগুপ্ত
শরীরকে ফিট রাখার তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি নিয়মিত যোগাসন করেন বলেই জানিয়েছেন। বিশেষ করে এই মহামারির সময়ে নিজেকে সুস্থ ও রোগহীন রাখতে তাঁর প্রতিদিনের তালিকায় যোগব্যায়ামের প্রাধান্য সবচেয়ে বেশি। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে তিনি নিজের প্রাণায়াম করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং সেখানে ক্যাপশন দিয়েছেন, 'সময় বের করে নিজের আত্মাকে খুশি রাখুন! যোগার জন্য প্রস্তুত হন।'
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা নিজের ফিটনেস নিয়ে যে কতটা সচেতন তা আর বলার অপেক্ষা রাখে না। সায়ন্তিকাকে প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ছবি পোস্ট করতে দেখা যায়। সোমবারও তার ব্যতিক্রম হল না। আন্তর্জাতিক যোদ দিবস উপলক্ষ্যে তিনি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি যোগ ব্যায়াম করছেন। সায়ন্তিকা এই ভিডিওর মাধ্যমে সকলকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

কৌশানী মুখোপাধ্যায়
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের করা কিছু আসনের ছবি দিয়েছেন এবং তার সঙ্গে সকলকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন।
শ্রীলেখা মিত্র
আন্তর্জাতিক যোগ দিবসের দিন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও নিজের শরীরচর্চার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তিনি নিয়মিত যোগাসন ও বিভিন্ন ধরনের শরীরচর্চা করে থাকেন। শো বিজ থেকে দূরে থাকলেও শ্রীলেখা মিত্র নিজের শরীরকে ফিট রাখতে সবসময়ই যোগাসনের ওপরই ভরসা রেখেছেন।
ঋতাভরী চক্রবর্তী
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে অভিনেত্রী ঋতাভরী নিজের যোগাসনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'যোগাসন আমায় আমার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications