দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে সুন্দরভাবে বরণ করলেন টলিউডের তারকারা

টলিউড তারকাদের স্বাধীনতা দিবস উদয়াপন

১৫ অগাস্ট রবিবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। দেশবাসী মেতেছেন দেশ স্বাধীন হওয়ার এই উৎসবে। দেশের বিভিন্ন কোণে চলছে এই স্বাধীনতা দিবস পালনের নানান ধরনের উৎসব। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে স্বাধীনতা দিবসের পোস্ট উপচে পড়ছে। পিছিয়ে নেই টলিউডও। টলি তারকারাও সোশ্যাল মিডিয়ায় তাঁদের সকল ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

মিমি চক্রবর্তী

টলিউডের তারকা সাংসদ মিমি চক্রবর্তী স্বাধীনতা দিবসের দিন একটি সুন্দর ভিডিও বানিয়েছেন। যেখানে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে এ আর রহমানের বন্দে মাতরম গানে ভিডিও বানিয়েছেন। এই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, '‌ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

, আসুন স্বাধীনতা দিবস উদযাপন করি মন, আত্মা, চিন্তা, উপলব্ধি, দৃষ্টি, একতা, সমতা এবং আরও অনেক কিছু দিয়ে।'‌ এছাড়াও তিনি একটি ছবিও পোস্ট করেন যেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মিমি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন একটি ভিডিও পোস্ট করে সবাইকে স্বাধানতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, '‌তোমাতে আমরা লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো।'‌

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নিজের খুব সুন্দর একটি ভিডিও বানিয়ে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি ক্যাপশনে লেখেন, '‌এই স্বাধীনতা দিবসে আসুন আমাদের মহান জাতির শান্তি ও ঐক্য রক্ষার অঙ্গীকার গ্রহণ করি।'‌

কৌশানি চক্রবর্তী

সম্প্রতি গোয়া থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন কৌশানি। তিনিও স্বাধীনতা দিবসের দিন সকলকে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে '‌জয় হিন্দ'‌ লিখেছেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়্

অভিনেত্রী সায়ন্তিকা তথা তৃণমূল নেত্রী জাতীয় পতাকা হাতে ধরে নিজের ছবি পোস্ট করে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়্

অভিনেত্রী সায়ন্তিকা তথা তৃণমূল নেত্রী জাতীয় পতাকা হাতে ধরে নিজের ছবি পোস্ট করে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

তনুশ্রী চক্রবর্তী

তনুশ্রী চক্রবর্তী

অভিনেত্রী তনুশ্রীও নিজের ইনস্টা স্টোরিতে স্বাধীনতা দিবসের পোস্ট করেছেন এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

 শ্রাবন্তী

শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীও নিজের ইনস্টা স্টোরিতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সায়ন্তনী গুহ ঠাকুরতা

অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাও নিজের ভিডিও পোস্ট করে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি '‌রাজ'‌ সিনেমার অ্যায় বতন গানের ওপর নিজের ছোট্ট পারফর্ম্যান্সের ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে দেখা গিয়েছে।

ইমন চক্রবর্তী

স্বাধীনতা দিবসের আগেই দেশবাসীকে বিশেষ উপহার দিয়েছেন ইমন চক্রবর্তী। প্রকাশ করেছেন নিজের নতুন মিউজিক ভিডিও 'ও আমার দেশের মাটি'। ইমন চক্রবর্তী প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে ভিডিওটি।

অপরাজিতা আঢ্য

অভিনেত্রী অপরাজিতা আঢ্য স্বাধীনতা দিবসের দিন নিজের খুব সুন্দর একটি ছবি পোস্ট করেন। নিজেকে জাতীয় পতাকার রঙে সাজিয়ে তুলেছেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

 পাওলি দাম

পাওলি দাম

স্বামীর সঙ্গে গোয়াতে ছুটি উপভোগ করলেও স্বাধীনতা দিবসের দিন সকলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি পাওলি। নিজের ইনস্টা স্টোরিতে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচছা জানিয়েছেন তিনি।

পার্নো মিত্র

পার্নো মিত্র ৭৫ বছর আগের একটি খবরের কাগজের আর্টিক্যাল পোস্ট করে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+