নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন রাজ-শুভশ্রী
আগামী নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিচালক রাজ ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেজন্য ইতিমধ্যে দুই বাড়ির মধ্যে আত্মীয়-কুটুমদের যাতায়াত শুরু হয়ে গিয়েছে।
প্রেম নাকি শুধুই বন্ধুত্ব তা নিয়ে এতদিন জল্পনা অব্যাহত ছিল টলিউডে। বিশেষ করে রাজ চক্রবর্তীর এর আগে পায়েল অথবা মিমির সঙ্গে প্রেম বা বন্ধুত্ব কোনওটাই টেঁকেনি। সেজন্যই কেউ নিশ্চিত হতে পারছিলেন না। এদিকে দেবের সঙ্গে সম্পর্কে ভেঙে বেরিয়ে এসেছেন শুভশ্রীও।[(ছবি) মিমির পর নয়া লাভস্টোরি রাজের? শুভশ্রীর সঙ্গে ঘুরতে গেলেন একসঙ্গে!]
তবে দুই সেলেবসের বাড়ির সূত্রে যা খবর তাতে আর লুকিয়ে নয়, এবার বোধহয় সকলের সামনে প্রেম করতে চলছেন পরিচালক রাজ ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ আগামী নভেম্বরেই দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর। আর সেজন্য ইতিমধ্যে দুই বাড়ির মধ্যে আত্মীয়-কুটুমদের যাতায়াত শুরু হয়ে গিয়েছে।[রুক্মিনী আমার শক্তি, এটা আমি অস্বীকার করতে পারি না: দেব]

জানা গিয়েছে, শুভশ্রীর বর্ধমানের বাড়িতে বরপক্ষ রাজের বাড়ির লোকজন গিয়ে একপ্রস্থ কথাও বলে এসেছেন। এমনকী বিয়ের পরে রাজ-শুভশ্রী কোথায় থাকবেন সেটাও নাকি দুজনে ঠিক করে ফেলেছেন। সেইজন্য বাইপাসের ধারে একটি আবাসনে ফ্ল্যাটও কিনে ফেলেছেন তাঁরা।[(ছবি) দেব-রুক্মিনীর নতুন ইনিংসের শুভ মহরৎ!]
দুই বাড়ির সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছিল, এই বছরের মাঝামাঝিই রাজ-শুভশ্রীর হাত এক করে দেওয়া হবে। তবে পরপর কয়েকটি সিনেমা বক্স অফিসে ভালো না চলায় রাজ আপাতত চ্যাম্প তৈরিতে বেশি করে মন দিয়েছেন। তার কাজ মিটিয়ে কিছুটা হালকা হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে চান।[রাজে রাজি নন মিমি, তুরস্কে শুরু নতুন 'লাভ স্টোরি'?]
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী দেবের বিপরীতে চ্যালেঞ্জ সিনেমায় অভিনয় করেছেন। এখন আবার রাজের সঙ্গে কাজ করলেন এতদিন পরে এসে। তবে প্রেমপর্ব চালিয়ে বিয়েটাও যে রাজকেই করবেন তা বোধহয় টলিউডের অনেকেই ভাবতে পারেনি। এখন দেখার কত তাড়াতাড়ি দুজনে বিবাহিত জীবনে প্রবেশ করেন।












Click it and Unblock the Notifications