নতুন বছরে টলিউডে নতুন জুটি, 'ট্যাংরা ব্লুজ'তে পরমব্রত-মধুমিতার নতুন কেমিষ্ট্রি
নতুন বছরে টলিউডে নতুন জুটি, 'ট্যাংরা ব্লুজ'তে পরমব্রত-মধুমিতার নতুন কেমিষ্ট্রি
নতুন বছরে টলিউডে নতুন জুটি। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলেন মধুমিতা। সম্প্রতি মধুমিতা সরকারকে মৈনাক ভৌমিকের চিনি সিনেমাতে দেখা গিয়েছে। অন্যদিকে পরমব্রতকে বুলবুল, তিতি কাকার মতো ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এবার মধুমিতার সঙ্গে নতুন জুটিতে পরমব্রত। সিনেমার নাম 'ট্যাংরা ব্লুজ'।

এই সিনেমার প্রযোজনার দায়িত্বে পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপ্রিয় সেন। অপরাধ, হত্যা, দ্বন্দ্ব এই সব নিয়েই সিনেমার প্রেক্ষাপট। সেখানেই পরম ও মধুমিতার দুই চরিত্র কীভাবে নিজেদের কাছাকাছি আসে, তাঁদের জীবনের ঘাত-প্রতিঘাত নিয়েই গল্প এগোবে। প্রযোজক পরম দাবি করেছেন, একেবারে ভিন্ন ধরনের গল্প নিয়ে দর্শকদের চমক দেবে ট্যাংরা ব্লুজ।
দর্শকদের জানিয়ে রাখা ভাল, হলে নয়,'ট্যাংরা ব্লুজ' দর্শকরা মোবাইল মাধ্যমে দেখতে পারবেন। হইচই ডিজিট্যাল মাধ্যমে ছবি মুক্তি পাবে। ইতিমধ্যে সিনেমার কাজ প্রায় শেষ। পোস্ট প্রোডাকশনের কিছু কাজ শেষ হলেই অনলাইনে ছবি মুক্তি পেতে চলেছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ট্যাংরা ব্লুজ সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চে মুক্তি পেতে পারে।












Click it and Unblock the Notifications