ফেলুদাকে টক্কর দিতে আসরে ব্যোমকেশ! অনির্বাণ অভিনীত মগ্ন মৈনাকের ট্রেলারে ঝড়, মুক্তি কবে

ফেলুদাকে টক্কর দিতে আসরে ব্যোমকেশ! অনির্বাণ অভিনীত মগ্ন মৈনাকের ট্রেলারে ঝড়, মুক্তি কবে

বাংলা ওটিটিতে এবার ফেলুদা বনাম ব্যোমকেশ লড়াই! হ্যা, ঠিকই পড়েছেন। গত বছর ২৫ ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আড্ডা টাইমসের ফেলুদা ফেরতের সুনাম ইতিমধ্যেই মুখে মুখে ঘুরছে। এবার ফেলুদাকে জোর টক্কর দিতে নতুন বছরে হাজির ব্যোমকেশ বক্সী।

ফেলুদাকে টক্কর দিতে আসরে ব্যোমকেশ! অনির্বাণ অভিনীত মগ্ন মৈনাকের ট্রেলারে ঝড়, মুক্তি কবে

প্রত্যাশা তুঙ্গে ছিলই! এবার নতুন বছরে ট্রেলার মুক্তিতেই হইচই ফেলে দিল অনির্বাণ অভিনীত ব্যোমকেশ সিজন সিক্স। হইচইতে মুক্তি পেতে চলা এবারের সিরিজের নাম 'ব্যোমকেশ মগ্ন মৈনাক'।

বাংলা গোয়েন্দা সাহিত্যে সত্যজিৎ রায়ের ফেলুদা না শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ! কে সেরা গোয়েন্দা সেই নিয়ে তর্ক রয়েছে, সেই তর্ক শুরু হলে বাঙালির চায়ের আড্ডা আর শেষ হবে না! এবার বাংলা ওয়েব দুনিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী আড্ডা টাইমস ও ইইচইের মধ্যে, দুই গোয়ান্দা চরিত্রের মধ্যে দিয়ে যেন নতুন প্রতিদ্বন্দ্বিতা।

সদ্য হইচইয়ের 'ব্যোমকেশ মগ্ন মৈনাক' ওয়েব সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে মুক্তিযুদ্ধ-শরনার্থী সমস্যার পাশাপাশি স্বাধীনতার সময়কেও তুলে ধরা হয়েছে। নতুন এই ওয়েব সিরিজ শীতের দুপুরে ব্যোমকেশ প্রেমী বাঙালিদের মন ভরাবে রোমাঞ্চকর জমজমাট ট্রেলার দেখেই আন্দাজ করা যায়।

সন্তোষ সমাদ্দারের বাড়ির আশ্রিতা হেনা মল্লিক। এই চরিত্রে চমক দর্শনা বণিক। অথচ হেনা সন্তোষবাবুর কেউ হয়েও বাড়ির লোক যে সুবিধা পায় না, সেই সুবিধাই ভোগ করে। অতীব সুন্দর এই রমণী হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়।

ফেলুদাকে টক্কর দিতে আসরে ব্যোমকেশ! অনির্বাণ অভিনীত মগ্ন মৈনাকের ট্রেলারে ঝড়, মুক্তি কবে

সত্যান্বেষী ব্যোমকেশ সেই রহস্য কীভাবে উদঘাটন করবে সেই নিয়েই এই ওয়েব সিরিজ। ব্যোমকেশের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য,অজিত সুপ্রভাত দাস ও সত্যবতীর ভূমিকায় ঋদ্ধিমা। পঞ্চম সিরিজের পর ষষ্ঠ সিরিজেও পরিচালকের আসনে সৌমিক হালদার। ৮ জানুয়ারি হইচইয়ে ব্যোমকেশের এই ওয়েব সিরিজ মুক্তি পাবে।

ট্রেলার দেখতে ক্লিক করুন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+