পাভেলের পরিচালনায় প্রসেনজিৎ? প্রযোজনাতেও বড় চমক!
পাভেলের পরিচালনায় প্রসেনজিৎ? প্রযোজনাতেও বড় চমক!
এবার তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন, বাবার নাম গান্ধীজি, রসগোল্লা, অসুর খ্যাত পরিচালক পাভেল। নতুন বছরে সিনেপ্রেমীদের এই খবর মুখে হাসি ফোটাবেই, জোর গলায় বলা যায়।

জিতের পর এবার পাভেলের ক্যামেরার সামানে প্রসেনজিৎ
এর আগে মূল ধারার সিনেমার মধ্যেই একটু অন্য স্বাদের গল্প উপহার দিয়েছেন পাভেল। তাঁর 'রসগোল্লা'-র স্বাদ সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। জিৎ-নুসরত-আবীরের মতো তারকাদের নিয়ে অসুর বানিয়েছেন পাভেল। যা রীতিমতো কম বাজেটের ছবির মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। জিতের পর এবার পাভেলের ক্যামেরার সামানে প্রসেনজিৎ!

প্রযোজনায় কে
গত বছর লকডাউনের মাঝেই অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থা থেকে প্রথম সিনেমা রিলিজ হয়। এবার ২০২১ সালে এই প্রযোজনা সংস্থার দ্বিতীয় প্রোজেক্ট আসতে চলেছে। আর সেখানেই পাভেলের ক্যাপ্টেন্সিতে ব্যাটিং করতে পারেন প্রসেনজিৎ।

পাভেলের কোন গল্পে অভিনয় করতে পারেন প্রসেনজিৎ
এই নিয়ে পরিচালক ও অভিনেতা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা করার বিষয়ে প্রজেনজিতের সঙ্গে যে তাঁর কথা হয়েছে পাভেল সেটা জানালেও আর কিছু বলতে নারাজ। সিমেনার নাম বা প্রসেনজিৎ অভিনয় করলে বিপরীতে কে থাকছেন, গল্পের ধরণ কী সেই নিয়ে বিপদে অবশ্য কিছুই এখনও জানা যায়নি। এমনকী প্রযোজনা সংস্থা জেরেক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এখনই এই নিয়ে কিছু বলা হচ্ছে না।

কৌতুহলী সিনেপ্রেমীরা
এনা সাহা প্রযোজিত প্রথম ছবি এসওএস কলকাতাতে মিমি-নুসরত টলিউডের দুই হেভিওয়েট নায়িকা একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। এবার তাঁর প্রযোজিত সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন বলে জোর গুঞ্জন। অন্যদিকে এর আগে প্রসেনজিতের সঙ্গে 'মিথ্যুক' নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পাভেল। পরিচালকের নতুন গল্পে প্রসেনজিৎ থাকছেন বলে জানা যাচ্ছে, সেক্ষেত্রে মিথ্যুককে নতুন মোড়কে পরিবেশন করা হচ্ছে কিনা, কৌতুহলী সিনেপ্রেমীরা।












Click it and Unblock the Notifications