মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’ মুক্তি পাবে চলতি মাসেই, কিন্তু কবে?
মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’ মুক্তি পাবে চলতি মাসেই, কিন্তু কবে?
৬ মে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী ও অয়ন্যা চট্টোপাধ্যায় অভিনীত 'মিনি’। ছবির পরিচালনা করেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সিনেমাটি মুক্তির অপেক্ষায় প্রায় সকলেই। মিমির সিনেমা বেরোলে সবাই একটু উদগ্রীব হয়ে থাকেন। এবার সোশ্যাল মিডিয়ায় মিমি একটি ভিডিও শেয়ার করেছেন।

ভাবছেন তো, ছবির গল্প কি নিয়ে? মিনি হল একটি বাচ্চা মেয়ে। তাঁরই মাসির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমিকে। সিনেমায় মিমির চরিত্রের নাম তিতলি। বন্ধুত্বের জন্য বয়সের জন্য কোন বাধা থাকে না। কার কত বয়সে, কার মাথায়, চিন্তাভাবনার বড় হওয়া দরকার সেটাই দেখা যাবে। এক মহিলার সঙ্গে এক শিশুর সুন্দরভাবে মিশে যাওয়া, বন্ধুত্বের মতো সম্পর্ক। তারই গল্প বলবে মিনি।
আসন্ন ছবিটির প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার সংস্থা 'স্মল টক আইডিয়াজ'। সিনেমার সঙ্গীত দেখেছেন মৈনাক মজুমদার, স্যাভি ও রণজয় ভট্টাচার্য। সিনেমায় অনেক গান গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী, লগ্নজিতা চক্রবর্তী, সায়নী ও পৃথা। তবে, সিনেমাটি কেমন হবে সেদিকেই তাকিয়ে সকলে!
অপরদিকে, এই মাসেই, মানে ১৩ তারিখ মুক্তি পাবে 'হৃদপিণ্ড’।যদিও এটি সকলের জানা। কারণ এটি প্রায় দু’বছর আগে সিনেমার শুটিং করা হয়েছিল। মুক্তির অপেক্ষায় অপেক্ষারত ছিল সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় –সহ অন্যান্যরা। নতুন ছবিতে অভিনেতার নাম হয়েছে ঋক। তবে, মুক্তির জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। অভিনেতা প্রান্তিক পরিচালক রাজা চন্দের হার মানা হার সিনেমাতেও অভিনয় করেছেন। সায়ন্তন ঘোষালের আসন্ন সিনেমা 'সম্পূর্ণা’তে অভিনয় করছেন প্রান্তিক। এখন কিন্তু নায়কের হাতে অনেকগুলি কাজ। যা নিয়ে তিনি ভীষণ ব্যস্ত।
উল্লেখ্য, আসন্ন ছবি 'হাবজি গাবজি’ ছবিটি মুক্তি পাবে জুন মাসের তিন তারিখ। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। নতুন ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী আর পরমব্রত। রাজকেও কিন্তু অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে, আর কারা কারা অভিনয় করেছেন, এই সিনেমায় তা রিলিজ হওয়ার পরই তা জানা যাবে। তবে, মুক্তির অপেক্ষায় চাতক পাখীর মতন চেয়ে আছেন অনুগামীরা!
সিনেমায় দেখা মিলবে অভিনেতার। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান, 'মোবাইল নামক যন্ত্রটি আপনাদের পরিবারের খুদের সদস্যদের হাতে তুলে দেবেন না। এতে ওদের ওপর কতটা ক্ষতি হতেও পারে, সেই সঙ্গে ওদের পরিবারের ওপর কতটা হাবজি গাবজি বিপদ নেমে আসতে পারে, এই সব নিয়ে ছবির গল্প।'












Click it and Unblock the Notifications