আর বেশিদিনের অপেক্ষা নয়, শীতেই আসতে চলছে ‘সিটি অফ জ্যাকেলস’

সিনেমা প্রেমীদের জন্য সবসময়ই সিনেমা দেখা এক আলাদাই মজা। তবে শীতকালে সিনেমা দেখার এক আলাদাই মজা রয়েছে। বড় পর্দায় শীতের সময় বাংলা ছবি থাকবে না তা আবার হয় নাকি কী? দর্শকের খিদে মেটাতে এই শীতেই আসছে 'সিটি অফ জাকেলস’। সিনেমারটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে রহস্যের গন্ধ থাকবে। আর রহস্য আর শীত ভাবুন তো একবার, এই দুটো যখন জমে যায় তখন এক আলাদাই অনুভূতি। সিনেমাটি মুক্তি পেতে চলেছে নভেম্বর মাসেই। আর বেশিদিনের অপেক্ষা নয়, খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সেই আশাতেই রয়েছে অনুগামীরা।

আর বেশিদিনের অপেক্ষা নয়, শীতেই আসতে চলছে ‘সিটি অফ জ্যাকেলস’

আসন্ন সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অমিত সাহা, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত, দেবপ্রসাদ হালদার সহ আরো অনেক কলা কুশলীদের। সিনেমার গল্প কী নিয়ে তা নিশ্চয়ই সকলেরই জানতে ইচ্ছা করছে। জেনে নিন এক সহায় সম্বলহীন মধ্য বয়সী এক ব্যক্তি যার জীবনে প্রত্যেকটি জীবনে মোড় ঘোরানো, রহস্য। যেখানে প্রত্যেকটি পথ প্রত্যেকটি আঙিনায় লুকিয়ে রয়েছে রহস্য। যার নেই কোন আর্থিক সামর্থ্য, তবে এখানেই শেষ নয় এমনকি তার মাথা গোজার ঠাই অর্থাৎ বাড়ি পর্যন্ত নেই তার। আর একদিন সেই ব্যক্তিই একটি টাকার ব্যাগ পেয়ে যান। তিনি ভাবতে থাকেন তার ভালোবাসার মনের মানুষের সঙ্গে নিজের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এবার থাকতে শুরু করবেন। তবে টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের অধ্যায়গুলো যেন ক্রমশ পাল্টাতে থাকে । তার জীবনে চলে আসে বিশ্বাসঘাতকতা। এগুলি থেকেই তিনি অন্ধকার নেমে আসে।ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তার মনে দানা বাঁধতে থাকে। সে অন্ধকারের অতলে তলিয়ে যেতে থাকে।

সিনেমার পরিচালক সুজিত দত্ত চলচ্চিত্র প্রসঙ্গে জানিয়েছেন, 'সিটি অফ জ্যাকেলস’ সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা। এই ছবিজুড়ে রয়েছে পরতে পরতে টানটান উত্তেজনা, রয়েছে রহস্যে ভরা। এক অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবনে অদ্ভুত অস্বাভাবিক ঘটে যাওয়া ঘটনাকে তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। সকল অনুগামীরাই এখন অপেক্ষা করছেন সিনেমা টিজারের জন্য। সিনেমাটি মুক্তির অপেক্ষায় অনেক অনুগামীই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+