শ্রীকৃষ্ণের বেশে প্রসেনজিৎ! এই ছবিটি দেখেছেন কি
জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আসর ক্রমেই জমে উঠছে। মন্দির থেকে সাধারণ গৃহস্থ, সর্বত্রই চলছে জন্মাষ্টমী উপলক্ষ্যে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা।
জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আসর ক্রমেই জমে উঠছে। মন্দির থেকে সাধারণ গৃহস্থ, সর্বত্রই চলছে জন্মাষ্টমী উপলক্ষ্যে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা। অনেকেই নিজের সন্তানকে এদিন শ্রীকৃষ্ণের বেশে সাজিয়ে তোলন। এমন ঘটনা অনেকেরই ঘটেছে ছোটবেলায়। এমন ঘটনা থেকে বাদ যাননি টলিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

জন্মাষ্টমী উপলক্ষ্যে মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-এ তিনি শুভকামনার বার্তা দেন। তবে পোস্টটির আসল চমক ছিল একটি ছবি। যে সাদাকালো ছবিতে প্রসেনজিৎকে দেখা গিয়েছে ছোট্ট গোপালের সাজে! এমন মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা নিয়ে হইচই পড়ে যায়।
আপাতত টলিউডের এই ব্যস্ত নায়ককে ঘিরে রেখেছে একাধিক প্রজেক্ট। প্রযোজনা সংস্থার কাজ থেকে 'কিশোর কুমার জুনিয়ার' ছবির শ্যুটিং। এই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি ছোটবেলার নস্টালজিয়ায় হারিয়ে যেতে যে পছন্দ করেন, তা প্রমাণ করলেন এই নয়া পোস্ট-এ।












Click it and Unblock the Notifications