'মেয়ের তো বয়স হচ্ছে, বিয়েটা দিন এবার..' ভাইরাল ভিডিও-তে আর কী বললেন সোহিনী

কথায় বলে, 'যাঁর বিয়ে তাঁর হুশ নেই পাড়াপর্শির ঘুম নেই। ' আশপাশে বিবাহযোগ্য কেউ থাকলেই অনেক পাড়া-পড়শিই তাঁদের বিয়ের অতি-আগ্রহী হয়ে পড়েন! এমন সমস্যায় পড়ে অনেক ছেলেমেয়েরাই অস্বস্তিতে ভোগেন।

কথায় বলে, 'যাঁর বিয়ে তাঁর হুশ নেই পাড়াপর্শির ঘুম নেই। ' আশপাশে বিবাহযোগ্য কেউ থাকলেই অনেক পাড়া-পড়শিই তাঁদের বিয়ের অতি-আগ্রহী হয়ে পড়েন! এমন সমস্যায় পড়ে অনেক ছেলেমেয়েরাই অস্বস্তিতে ভোগেন। আবার সমাজের চিরাচরিত নিয়মে বিবাহযোগ্য মেয়ের 'বয়স' নিয়েও প্রশ্ন ওঠে! সব মিলিয়ে অনেক মহিলাইএক অদ্দুত জাঁতাকলে পড়ে যান। আর এই সমস্যা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী সোহিনী সরকার।

মেয়ের তো বয়স হচ্ছে, বিয়েটা দিন এবার.. ভাইরাল ভিডিও-তে আর কী বললেন সোহিনী

বিরসা দাশগুপ্তের 'ক্রিসক্রস' ছবিটি মূলত নারীকেন্দ্রিক। ছবির গল্পে নারী স্বাধীনতা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে মাল্টিস্টারকাস্টের এই ছবি। ছবির প্রচারে আপাতত ব্যস্ত 'ক্রিসক্রস'-এর কলাকুশলীরা। এর মধ্যে অভিনেত্রী সোহিনী সরকারের একটি 'স্ট্রেট টক' ভিডিও ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের বিয়ে নিয়ে সমাজের চিরাচরিত ধ্যানধারণাকে সরিয়ে ফেলে এক নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য , ছবিটি ৫ জন মহিলার গল্প বলেছে। কেউ কর্পোরেট জগতের উচ্ছাকাঙ্খী , তো কেউ গৃহিনী হয়ে ডানা মেলবার স্বপ্ন দেখেন, কেউ আবার সফল চিত্র সাংবাদিক, তো কেউ একাই বিবাহবিচ্ছেদের পর সংসারেরর যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন। শুধু তাই নয়, অভিনেত্রী হিসাবে পরিচিত পাওয়ার লড়াইয়ে কেউ অনবরত লড়ে চলেছেন। নুসরত, মিমি, সোহিনী, জয়া আহসান, প্রিয়াঙ্কা অভিনীত 'ক্রিসক্রস' মুক্তি পাচ্ছে আগামী ১০ অগাস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+