টলি মজেছে বলি হলিতে, অভিনেত্রীদের জীবনের প্রথম ক্রাশ কারা
টলি মজেছে বলি হলিতে, অভিনেত্রীদের জীবনের প্রথম ক্রাশ কারা
টলিউড-বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। তারা কী খান, অবসর সময়ে কী করেন, তাদের পছন্দের পোশাক কী, কতকিছুই না আমরা জানতে চাই। পাশাপাশি তারা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন? এই সকল হাজারো প্রশ্নের মাঝে আমাদের কৌতুহল সেলেবদের প্রেম কাহিনি নিয়ে। তবে এই প্রমের গল্প ম্যাচিওর বয়সের নয়। ছোটবেলার প্রেম। যেই প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন টলি তারকারা।

দর্শনা বনিক
কলকাতায় মডেলিং দিয়ে প্রথমে পথ চলা শুরু হয় দর্শনা বনিকের। দর্শনার মিষ্টি হাসি, চোখের চাউনি ঘায়েল করেছে ফ্যানেদের মন। মডেলিং দিয়ে শুরু করে টলিউডে প্রবেশ করেন এই মিষ্টি নায়িকা। এই মিষ্টি চাউনির মেয়েটির প্রথম প্রেম কে জানেন,আমাদের সকলেই প্রথমে যার উপর ক্রাশ খাই। দর্শনার প্রথম প্রেম শাহরুখ খান।

তৃণা সাহা
খোকাবাবুর তরি, মিষ্টি হাসির দুষ্টু চাউনিতে সকলের মন চট করে জয় করা তৃণা সাহার প্রথম ক্রাশ কিন্তু নীল নয়। প্রথম ভালোবাসা হার্টথ্রব হৃত্বিক রোশন। তৃণার একটা ঘর সম্পূর্ণরূপে হৃত্বিকের পোস্টারে বন্দি।

শোলাঙ্কি রায়
কথা দিলাম ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে টলিউডে অভিষেক। তরপর স্টার জলসার জনপ্রীয় ধারাবাহিক ইচ্ছেনদীতে সকলের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়া মেঘলা ওরফে শোলাঙ্কি রায়ের প্রথম প্রেম হ্যান্ডসাম, চার্মিং টম ক্রুজ।

রাইমা সেন
কখনও স্নিগ্ধ কখনও হট লুকে ধরা দেওয়া রাইমা সেন রয়েছেন ট্রেন্ডে। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী রাইমা সেন যেন নেটদুনিয়ার হট সেনসেশন।
মুনমুন সেনের বড় কন্যা রাইমা সেনের প্রথম প্রেম নাকি টাইটানিকের লিওনার্দো ডিক্যাপ্রিও।

ঐন্দ্রিলা সেন
জনপ্রিয় মেগা-ধারাবাহিক ফাগুন বউয়ে মুখ্য চরিত্রে অভিনয় করে একাধিক মন জয় করে টলি পাড়ার পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন। তার বাচপন কা প্যায়ার অঙ্কুশ কিন্তু নয়। ছোটবেলা গোপনে তার মন জয় করেছিল চকলেট বয় শাহিদ কাপুর।

মিমি চক্রবর্তী
মিমির প্রথম প্রেম পর্দার সুপার হিরো। রুপোলি পর্দায় সে সুপার পাওয়ারের আধিকারি। তার অভিনব কায়দা জয় করেছে আমাদের মিমির মনকে।
বোঝেন নি তো, কার কথা এখানে বলা হচ্ছে। তিনি হলেন হলিউড অভিনেতা সুপারম্যান হেনরি কাভিল।

স্বস্তিকা দত্ত
ভজগোবিন্দের ডালি, টলি পাড়ার স্বস্তিকা দত্তের মনের মানুষ কিন্তু রাইমা সেনের মনের মানুষটি অর্থাৎ টাইটানিকের লিওনার্দো ডিক্যাপ্রিও, প্রথমে তার প্রেমেই পড়েছিল ডালি।

মধুমিতা সরকার
বোঝে না সে বোঝে না-র পাখি বা কুসুম দোলার ইমন, যাই নামেই ডাকুন না কেন টলিপাড়ার মধুমিতা এই দুটি নামে ঠিক সারা দেবে। মধুমিতা কিন্তু তার স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। তার প্রথম প্রেম কিং খান।

কৌশানি মুখার্জি
টলি অভিনেত্রী কৌশানি মুখার্জিও এককালে হৃত্বিকের প্রেমে হাবুডুবু খেয়েছেন। প্রথম ক্রাশ বলতে এক কথায় হৃত্বিক।

ইশা সাহা
ইশা সাহা একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। সম্প্রতী বাংলার বেশ কয়েকটি সিরিজে ইশার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তবে তিনি স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুল ধারাবাহিকে লবঙ্গ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন ।
তার প্রথম ক্রাস টোয়াইলাইটের রবার্ট প্যাটিনসন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications