মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু' সিনেমাটি, যেখানে আবার দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু' সিনেমাটি, যেখানে আবার দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনাদের। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। এবার মুক্তি পেতে চলেছে টলিউড সিনেমা 'বেলাশুরু’। সিনেমাটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। জানা গিয়েছে আগামী ২০ মে মুক্তি পাবে আসন্ন সিনেমাটি।

প্রকাশ্যে ঋতুপর্ণা প্রথম লুক

প্রকাশ্যে ঋতুপর্ণা প্রথম লুক

সিনেমা অভিনয় করছেন টলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ, বৃহস্পতিবার অভিনেত্রী প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সিনেমা প্রযোজনা রয়েছেন উইন্ডোজ। তাদের তরফে আজ প্রকাশ করা হয়েছে অভিনেত্রীর ছবি। সিনেমায় অভিনেত্রীর নাম হয়েছে মিলি।

 কে কে অভিনয় করেছেন সিনেমায়

কে কে অভিনয় করেছেন সিনেমায়

এটাই শেষ। অর্থাৎ শেষ বারের মতো পর্দায় দেখা মিলবে টলিউডের বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছেন আসন্ন সিনেমার মোশন পোস্টার।

আজও সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে আছেন সকলের মনে

আজও সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে আছেন সকলের মনে

আগে কিন্তু উইন্ডোজে প্রকাশ করা হয়েছিল এক ঝলক। যেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী স্বাতীলেখা বসে আছেন তাঁর চুলে চিরুনি দিয়ে আচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলাশেষে সিনেমার এই দৃশ্য আজও স্পষ্ট অনুগামী মহলে। বয়স বাড়লেও এই যে অদম্য ভালোবাসা তা যেন ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তাই ৮ থেকে ৮০ সকলেই মন মজে ছিল বেলাশেষে সিনেমায়।

ভিডিওতে কী প্রকাশ পেয়েছে

ভিডিওতে কী প্রকাশ পেয়েছে

আজও হয়তো আমাদের মাঝখানে সৌমিত্র চট্টোপাধ্যায় নেই। তবু দর্শক মনে তিনি আজও কিন্তু বেঁচে আছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ৫৭ সেকেন্ডে একটি ভিডিও। যেখানে অভিনেতার কণ্ঠ স্বর শোনা যাচ্ছে। যেখানে তিনি বলছেন 'বিয়ে সম্পর্কে তোমার ধারণাটা কী, ওটা একটা দম বন্ধ করা ফাঁস? যা থেকে তুমি বেরোতে পারছ না'।

কবে মুক্তি পাবে আসন্ন সিনেমাটি

কবে মুক্তি পাবে আসন্ন সিনেমাটি

২০ তারিখ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আসন্ন বেলাশুরু সিনেমাটি মুক্তি পাবে। যার মাধ্যমে আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের, স্বাতীলেখা সেনগুপ্তের অনস্ক্রিন জুটিকে আমরা দেখতে পাবো।

 কাদের কাদের প্রথম লুক প্রকাশ্যে এসেছে

কাদের কাদের প্রথম লুক প্রকাশ্যে এসেছে

ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও মনামী ঘোষ। আজ হয়তো ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক প্রকাশ পেয়েছে। তবে আসতে আসতে সব অভিনেতা ও অভিনেত্রীদের লুক এক এক করে প্রকাশ্যে আসবে। এমনটা জানিয়েছে সংস্থা তরফ থেকে। তবে সিনেমাটি যে খুব ভালো হবে তারই আশা রাখছে অনুগামীমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+