বিশ্বকাপে মেসির বিষয়ে আশাবাদী এই টলি-সেলেবরা

দুটি ম্যাচ। আর দুটি পর পর ম্যাচে গোলশূন্য ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শুধু গোলশূন্যই নয়, সহজ সুযোগের পেনাল্টি মিস করেছেন এই ফুটবল তারকা।

দুটি ম্যাচ। আর দুটি পর পর ম্যাচে গোলশূন্য ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শুধু গোলশূন্যই নয়, সহজ সুযোগের পেনাল্টি মিস করেছেন এই ফুটবল তারকা। কোথাও ফুটবল-রাজপুত্রের ভক্তরা হতাশ , কোথাও তাঁদের মনের মধ্য জমাট বাঁধছে আফসোস। সোশ্যাল মিডিয়ায় 'গেলো গেলো' রবে মেসি-ভক্তরা আরে বিমর্ষ! তবে টলিউড তারকা পরমব্রত থেকে ইশা , মেসির বিষয়ে কেউই হাল ছাড়তে রাজি নন!

বিশ্বকাপে মেসির বিষয়ে আশাবাদী এই টলি-সেলেবরা

আর্জেন্টিনার পর পর দুটি ম্যাচে হতাশাজনক পারফ্রম্যান্সের পর, চারিদিকেএখন একটাই প্রশ্ন মেসিকে কি পরের ম্যাচে জ্বলে উঠতে দেখা যাবে? আর্জেন্টিনাকে কি সেমিফাইনাল পর্যন্ত উঠতে দেখা যাবে? তবে এই সমস্ত প্রশ্নে আমলই দিতে রাজি নন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলছেন,'আমি মেসির চরম ভক্ত। একটা পেনাল্টি মিস করেছে বলে তাঁকে ভিলেন বলতে পারব না। অনেক দূর পর্যন্ত যেতে হবে । সমালোচনা বন্ধ করে খেলাটা উপভোগ করা দরকার। আর্জেন্টিনার বাকি খেলাগুলোর দিকে তাকিয়ে রয়েছি।'

অভিনত্রী ইশা সাহাও মেসির চরম ভক্ত! তিনি বলছেন, 'আমি শুধু মেসির জন্য ওয়ার্ল্ডকাপ দেখছি। আইসল্যান্ডের ম্যাচে ভাগ্য সঙ্গে ছিল না।' তবে বাকি ম্যাচে মেসির ঝলসে ওঠার বিষয়ে আশাবাদী ইশা। বিশ্বকাপে পরবর্তী ম্যাচে মেসির ফুবলভাগ্য কী বলে ,সেদিকে তাকিয়ে টলিউড সহ গোটা দুনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+