‌এ বছর নতুন ইনিংস শুরু করলেন টলিউডের যে চারজন

‌এ বছর নতুন ইনিংস শুরু করলেন টলিউডের যে চারজন

এ বছর বেশ কিছু টলিউড অভিনেতা–অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। নিজেদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তাঁরা। শ্রাবন্তী থেকে নুসরত সকলেই এ বছর সাত পাকে বাধা পড়েছেন।

শ্রাবন্তী–রোশন সিংয়ের বিয়ে

শ্রাবন্তী–রোশন সিংয়ের বিয়ে

তৃতীয়বারের জন্য পাত্র রোশন সিংয়ের সঙ্গে এ বছর ১৯ এপ্রিল বিয়ে করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চণ্ডীগড়ে অত্যন্ত গোপনভাবে পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেন তিনি। পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন ওরফে মন্টি। জন্মসূত্রে পাঞ্জাবি হলেও থাকেন কলকাতায়। জানা গিয়েছে কলকাতার পার্কসার্কাসে তাঁর বাড়ি। রীতিমতো শরীরচর্চা করতে ভালবাসেন তিনি। সূত্রের খবর, শ্রাবন্তীর জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে যোগাযোগ নায়িকার। এর আগে দু'‌টি বিয়ে ভেঙেছে নায়িকার। তবে জীবনকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য ফের বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

নুসরত–নিখিলের বিয়ে

নুসরত–নিখিলের বিয়ে

১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ডেস্টিনেশন ম্যারেজ-এর ট্রেন্ড মেনে তাঁদের বিয়ের আসর বসে তুরস্কের বোদরুমে। ধুমধাম করে হয় সেই বিয়ের আসর। এই আসরে উপস্থিত ছিলেন নুসরতের ঘনিষ্ঠ বন্ধু তথা সাংসদ মিমিও। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরই নুসরতের বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। ৫ জুলাই কলকাতায় ফিরে রিসেপশন দেন তাঁরা। বিয়ের পর তিনি ও মিমি সংসদে গিয়ে শপথও নেন।

জুন মালিয়া–সৌরভের বিয়ে

জুন মালিয়া–সৌরভের বিয়ে

সিঙ্গল মাদার হিসেবেই বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচিত জুন মালিয়া। সংসার-অভিনয় সামলে একা হাতে মানুষ করেছেন ছেলে মেয়েকে। শিবাঙ্গিনী আর শিবেন্দ্র এখন নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। অবশেষে নিজের জীবন নিয়ে ভাবলেন জুন মালিয়া। ৩০ নভেম্বর বিয়ে করলেন দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়কে। কোনও অনুষ্ঠান নয়। রেজিস্ট্রি করেই বিয়ে সারলেন তাঁরা। উপস্থিত ছিলেন জুনের ছেলে আর মেয়ে। বিয়ের পর ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে হল রিসেপশন পার্টি।

সৃজিত–মিথিলার বিয়ে

সৃজিত–মিথিলার বিয়ে

প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল এবছরের প্রথম দিকেই। এরপর বেড়েছিল ঘনঘন বাংলাদেশ যাতায়াত। কলকাতায় পার্টি, জন্মদিনের বিশেষ উপস্থিতি, সবমিলিয়ে বাংলাদেশের অভিনেত্রী রাফায়ৎ রশিদ মিথিলার সঙ্গে প্রেমের খবর নিয়ে কখনই সম্মতিসূচক কোনও উত্তর দেননি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বলেছিলেন বিয়ে হতেও পারে আবার নাও পারে। কিন্তু প্রতি মুহূর্তে মিথিলার পাশে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ডিসেম্বরেই চুপিসারে বিয়ে সারলেন সৃজিত-মিথিলা। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সৃজিতের ফ্ল্যাটেই হল রেজিস্ট্রির অনুষ্ঠান। এরপর যুগলে হানিমুনে যান গ্রিসে। মাঝে জেনিভায় পিএইচডির রেজিস্ট্রশন সারলেন মিথিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+