রাজ-শুভশ্রীর বিয়েতে হাজির জিৎ-রচনারা! আসরে আর কারা ছিলেন, দেখুন উৎসব মুখর রাতের ছবি
১১ মে রাতে সিঁদুর দান থেকে মালাবদল, একের পর এক পর্বের মধ্যে দিয়েই রাজের 'রাজরানি' হয়ে উঠেছেন শুভশ্রী। বিয়ে সম্পন্ন হয়েছে টলিউডের দুই তারকার। বিয়ের রাতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা।
১১ মে রাতে সিঁদুর দান থেকে মালাবদল, একের পর এক পর্বের মধ্যে দিয়েই রাজের 'রাজরানি' হয়ে উঠেছেন শুভশ্রী। বিয়ে সম্পন্ন হয়েছে টলিউডের দুই তারকার। বিয়ের রাতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। বিয়ের উৎস মুখ রাতে, বাওয়ালি রাজবাড়ির কিছু উৎসবমুখর ছবি দেখে নেওয়া যাক।
|
বিয়ের বিশেষ মুহুর্ত
বাওয়ালি রাজ বাড়িতে তখন সদ্য় বিয়ে শেষ করেছেন রাজ শুভশ্রী। আর তখনই ফোটো তোলার জন্য আসতে থাকে অনুরোধ। অগত্যা মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তীকে দেখা গেল পোজ দিয়ে দাঁড়াতে।
|
বিয়ের রাতে রচনা
নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে বাওয়ালি রাজ বাড়িতে পৌঁছে যান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শুভশ্রীর সঙ্গে তাঁর একটি সেলফি এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করতে থাকে।

বিয়েতে সস্ত্রীক অরিন্দম
রাজ শুভশ্রীর বিয়ের রাতে দেখা যায় চলিউড পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলকে। সঙ্গে ছিলেন জুন মালিয়া ও অরিন্দমের স্ত্রী শুক্লা।
|
জিৎ -শুভশ্রী
বহু ফিল্মেই জিৎ-শুভশ্রীকে নায়ক নায়িকা হিসাবে পাশাপাশি দেখা গিয়েছে, তবে এদিন শুভশ্রীর নায়ক একমাত্র রাজ! এদিন সহ শিল্পী শুভশ্রীকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে পৌঁছন জিৎ। উল্লেখ্য, শুভশ্রীর প্রথম ছবি শুরু হয় জিৎ অভিনীত একটি ফিল্মের হাত ধরেই। ছবিতে অবশ্য জিতের নায়িকা নয়, বরং বোন হয়েছিলেন শুভশ্রী।
|
জিৎ-এর টুইট
এদিন শুভশ্রীর ছবি দিয়ে টুইটারে রাজকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি জিৎ। শুভশ্রীর এই ছবিটি ছিল এক্কেবারে অন্য রকম.।
|
বিয়ের তত্ত্ব
রাজ শুভশ্রীর বিয়ে বলে কথা! কোথাও কোনও আয়োজনে তাই খআমতি দেখা যায়নি। খামতি ছিলনা তত্ত্বের আয়োজনেও।
|
বিয়ের পর রাজ-শুভশ্রী
বিয়ের পর এদিন আর চারপাঁচজন বাঙালির মতোই বেশ ঘরোয়া মেজাজে দেখা গেল রাজ শুভশ্রীকে।












Click it and Unblock the Notifications