টলি-বলি পাড়ার এই সুন্দরী নায়িকাদের দিওয়ালি উদযাপনের ছবি তাক লাগাবার মতো

কোথাও দিওয়ালী কোথাও বা কালীপুজো, তবুও উৎসবের মেজাজটা বলিউড থেকে টলিউড সর্বত্রই এক।

কোথাও দিওয়ালি কোথাও বা কালীপুজো , তবুও উৎসবের মেজাজটা বলিউড থেকে টলিউড সর্বত্রই এক। বলিউডে একের পর এক প্রি-দিওয়ালি পার্টিতে মেতে চলেছেন সেখানের অভিনেত্রীরা। অন্যদিকে পিছিয়ে নেই টলিউড সুন্দরীরাও। কেমন কাটছে বলি-টলি-র সুন্দরীদের দীপাবলি? দেখে নেওয়া যাক।

স্বস্তিকা

স্বস্তিকা

মেয়েকে সঙ্গে নিয়ে এবারের দিওয়ালিতে মেতেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবি তিনি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শুনসান রাস্তায় 'উমা বৌদি'!

শুনসান রাস্তায় 'উমা বৌদি'!

কালীপুজোর আগের রাতে শুনসান কলকাতার রাস্তায় দেখা গেল 'উমা বৌদি' স্বস্তিকা মুখোপাধ্যায়কে। উল্লেখ্য, তাঁর অভিনীতি ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' ইতিমধ্যেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। আর সেই সিরিজে তাঁর চরিত্রের নাম 'উমা বৌদি'। আলোঝলমলে শহরের এক গলিতে নিজের একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন 'উমা বৌদি' স্বস্তিকা ।

মিমি

মিমি


মিমি চক্রবর্তী দিওয়ালি উপলক্ষ্যে নিজের বিশেষ একটি বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দিওয়ালির দিন যাতে পোষ্যদের কষ্ট না হয়,সে নিয়ে একটি মাজাদার পোস্ট করেন মিমি।

শুভশ্রী

শুভশ্রী

পুজোর সময় থেকেই বিতর্কে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্ক নিয়ে উঠে এসেছে বহু খবর তথা বিতর্ক। তবে এসব থেকে গা ঝাড়া গিয়ে আপাতত দিওয়ালির মেজাজে নিজেকে উজ্জ্বল করেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর সমস্ত অনুরাগীদের তিনি দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।

সানি লিওন

সানি লিওন

দিওয়ালিতে আপাতত দেশের বাইরে রয়েছেন সানি লিওন। হংকং থেকে দিওয়ালি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা বার্তা তিনি পোস্ট করেছেন অনুরাগীদের। পাশপাশি এদিন পোষ্যদের খেয়ার রাখবার কথাও জানিয়েছেন সানি।

জ্যাকলিন ফার্নানডেজ

জ্যাকলিন ফার্নানডেজ

মুম্বইতে সঞ্জয় দত্তের দিলওয়ালি পার্টিতে ঝলমলে পোশাকে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নানডেজকে। দেশী সাজে এই শ্রীলঙ্কার সুন্দরীকে অপরূপ লাগছিল এদিন।

নুসরত

নুসরত

টলি সুন্দরী নুসরত জাহানও দিওয়ালির আগে থেকেই পার্টি মুডে। সোশ্যাল মিডিয়া সাইটে আসে সেই ছবিও।

শ্রাবন্তী

শ্রাবন্তী

দিওয়ালি উপলক্ষ্যে ফ্যনদের শুভেচ্ছা জানিয়ে বাজি ফাটানোর ছবি পোস্ট করেন টিলিউড সুন্দরী শ্রাবন্তী।

পাওলি

পাওলি

কালীপুজোতে বিভিন্ন জায়গার পুজোর উদ্বোধনের ব্যস্ততার মধ্যে একটু সময় বার করে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন টলিউড ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রী পাওলি দাম।

সায়ন্তিকা

সায়ন্তিকা

টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও দিওয়ালিতে পার্টির মেজাজে রয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তাঁর অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে দেন।

দেবীনা বন্দ্যোপাধ্যায়

দেবীনা বন্দ্যোপাধ্যায়

হিন্দি সিরিয়ালের পরিচিত মুখে দেবীনা বন্দ্যোপাধ্যায় অবশ্য দূর মুম্বইতে থেকেও মিস করছেন কলকাতার কালীপুজোকে। তবে এই দিনটিতে তিনি মুম্বইয়ের কোনও এক কালিমন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+