বলিউডে গেলে কোন কোন টলিউড ডিভা মাতিয়ে দিতে পারেন, জানেন আপনি

বলিউডে গেলে কোন কোন টলিউড ডিভা মাতিয়ে দিতে পারেন, জানেন আপনি

টলিউডে এমন কিছু অভিনেত্রী আছেন বলিউডে গেলেও মাতিয়ে দেবেন। আর এই টলিউড অভিনেত্রীরা শুধুমাত্র তাঁদের ফ্যাশন ট্রেন্ডের জন্যই নয়, কয়েক বছর ধরে সুন্দর অভিনয়ের জন্য অনেক নেটিজনদের মন কেড়েছে। জেনে নেওয়া কোন কোন টলি ডিভারা বলিউডে গেলে মাতিয়ে দিতে পারেন।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

প্রথমেই আসি বিখ্যাত অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর কথায়। অভিনয় জগতে আসার আগে তিনি একজন মডেল ছিলেন। কর্মজীবন শুরু হয় ২০১০ সাল থেকে। বাংলা ধারাবাহিক 'গানের ওপারে' দিয়ে তিনি জনপ্রিয় হতে শুরু করেন। তারপর তিনি টলিউডে অনেক সিনেমা করেছেন। তাতে বেশ নেটিজেনদের মন পেতে শুরু করেছেন। 'বোঝে না সে বোঝে না', 'বাপি বাড়ি যা', 'প্রলয়', 'বাঙালি বাবু ও ইংলিশ মেম' ছাড়াও আরও অনেক সিনেমা করেছেন অভিনেত্রী। ২০১২ সালে ' বাপি বাড়ি যা' ছবি দিয়ে তাঁর অভিনয়ের জীবন শুরু হয়।

ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

তারপর আসি বিখ্যাত নায়িকা ঋতাভরী চক্রবর্তীর কথায়। এনার কথা না বললেও হয়তো বলাটা অসম্পূর্ণ। এই অভিনেত্রীকে প্রায় সকলেই চেনেন। হাইস্কুলের পড়ার সময় থেকে তিনি মডেলিংয়ের ক্যারিয়ার শুরু করেন। ওগো বধু সুন্দরী বাংলা ধারাবাহিক দিয়ে শুরু হয় অভিনেত্রীর হাতে খড়ি। মডেলিং, অভিনয়ের পাশাপাশি তার বিজ্ঞাপনের জগতে নাম রয়েছে। তিনি টলিউডে অনেক সিনেমা করেছেন। তার অভিনয়ে দশক মহল মুগ্ধ। প্রাণের খেলা' দিয়ে অভিনেত্রীর বড় পর্দায় যাত্রা শুরু।

 দর্শনা বনিক

দর্শনা বনিক

অভিনেত্রী দর্শনা বনিককে প্রায় সকলেই কম বেশি চেনেন। তিনিও কিন্তু অভিনয়ে আসার আগে মডেলিংয়ের পেশায় যুক্ত। তিনি টলিউড ছাড়া তেলেগু সিনেমায় অনেক কাজ করেছেন। তিনি ভোডাফোন, বোরোলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছেন। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের ছবি মুখোমুখিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হতে শুরু করেন। অভিনেত্রীর হাতে বর্তমানে বলিউডের অনেক অফার এসছে।

মধুমিতা সরকার

মধুমিতা সরকার

বিখ্যাত নায়িকা মধুমিতা সরকার কে না চেনে। মডেলিংয়ের পাশপাশি তিনি অভিনয় জগতে পা রাখেন । সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়াসের সংখ্যা অনেক। বাংলা ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' তে পাখী চরিত্রে অভিনয় করেছেন। তারপর তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 'কেয়ার করি না', 'কুসুম দোলা' ধারাবাহিকে তিনি অভিনয় করে বিশেষ নাম করেছেন।

রুক্মিনী মিত্র

রুক্মিনী মিত্র

রুক্মিনী মিত্র নামকরা নায়িকাদের মধ্যে একজন। বাংলা সিনেমার পাশপাশি তিনি 'সনক' নামের বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তিনি বিখ্যাত অভিনেতা তথা সাংসদ দেবের বিশেষ বান্ধবী। মডেলিং জগতে তাঁর যথেষ্ট নাম আছে। বিজ্ঞাপনেরও কাজ করেছেন। টলিউডের সিনেমা' চ্যাম্প' দিয়ে তাঁর হাতে খড়ি।

তুহিনা দাস

তুহিনা দাস

তুহিনা দাস নামকরা নায়িকাদের মধ্যে একজন। টলিউড অভিনেত্রী তিনিও আগে মডেলিংয়ের পেশায় যুক্ত ছিলেন। 'ঘরে বাইরে,' 'ব্রেক আপ স্টোরি'-ছাড়াও তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। সেই সঙ্গে অনেক নেটিজেনদের নামও মনও পেয়েছেন। একসময় তিনি সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাও ছিলেন।

 সোহিনী সরকার

সোহিনী সরকার

টলিউডের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে সোহিনী সরকার একজন। অভিনেত্রী বর্তমানে অনেক ছেলেরই ক্রাশ। তাঁর চাউনিতে অনেক পুরুষের রাতের ঘুম উড়ে যায়। তাঁর চেহারা যেন লাস্যময়ী। নজর এড়াতে চায় না কারোর। ধারাবাহিক 'রাজপথ' দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। অদ্বিতীয়া ধারাবাহিক দিয়ে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি অনেক সিনেমা করেছেন। মণিহারা, রাজকাহিনী, বিবাহ অভিযান ছাড়াও অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন।

 ইশা সাহা

ইশা সাহা

অভিনেত্রী ইশা সাহা সিনেমার পাশপাশি মডেলিংয়ে কাজ করেছেন। ঝাঁঝ লবঙ্গ ফুল দিয়ে তাঁর অভিনয় জগতের হাতে খড়ি। সোয়েটার সিনেমায় তিনি অভিনয় করেছেন। এবং জনপ্রিয় হয়েছেন। অনেক সিনেমাতেই তিনি অভিনয় করেছেন। নামও কুড়েছেন অনেকে।

নুসরত জাহান

নুসরত জাহান

নুসরত জাহান একজন বিখ্যাত সফল অভিনেত্রী তথা সাংসদ। তিনি বর্তমানে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যার পিতৃত্ব গ্রহণ করেছেন অভনেতা যশ দাশগুপ্ত। তিনি একসময় মদেলিংয়ের যুক্ত দিলেন। শত্রু সিনেমা দিয়ে অভিনেত্রীর অভিনয় জগত শুরু। তারপর তিনি অনেক সিনেমা করেছেন। সুখ্যাতি পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তিনি খুব অ্যাক্টিভ থাকেন। তাঁর ফ্যান ফলোয়াসের সংখ্যা অনেক।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+