আর্টিস্ট ফোরামের নির্বাচনে পদ্মশিবিরে জোর ধাক্কা! একনজরে জয়ীদের তালিকা
আর্টিস্ট ফোরামের নির্বাচনে পদ্মশিবিরে জোর ধাক্কা! একনজরে জয়ীদের তালিকা
কার্যত গেরুয়া শিবির এবার শূন্য হাতেই ফিরল টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের নির্বাচনে। পদ্মশিবিরের প্রার্থীদের পিছনে ফেলে টলিউড ফোরামের কার্যকরী সভাপতি হিসাবে এদিন বেছে নিয়েছে অভিনেতা শংকর চক্রবর্তীকে। বলা বাহুল্য, এই পদে শংকরের বিরুদ্ধে বাকি প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে নামেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফোরামের সভাপতি হিসাবে নির্বাচিক হয়েছেন বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়।

নির্বাচনের ভোটগ্রহণ কলকাতার এক নামী স্কুলে সংগঠিত হয় রবিবার। আর তার গণনা ও ফল ঘোষণা হয় আজ। কার্যকরী সভাপতির পদে শংকর চক্রবর্তী যেমন জয়ী হয়েছেন, তেমনই সহ সভাপতির পদে পরাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হন । সাধারণ সম্পাদক হিসাবে এই নির্বাচনে জয়ী হন অরিন্দম চক্রবর্তী। সহ সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন রানা মিত্র ও দেবদূত ঘোষ। যুগ্ম সম্পাদকের পদে জিতেছেন শান্তিলাল মুখোপাধ্যায় সপ্তর্ষি রায়।
এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সোনালি চৌধুরি, দিগন্ত বাগচি, সাগ্নিকরা। এদিকে, কার্যকরী সভাপতির পদ পেয়ে আপ্লুত শংকর চক্রবর্তী জানিয়েছেন , ফোরামে প্রসেনজিৎ চক্রবর্তীর অভাব তিনি বোধ করছেন। উল্লেখ্য, নুসরত ও মিমি চক্রবর্তী ভোটগ্রহণ পর্বে ছিলেন না বলে খবর ।












Click it and Unblock the Notifications