ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আরাধনায় মেতে উঠেছেন টলিউড থেকে ছোট পর্দার তারকারা

ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আরাধনায় মেতে উঠেছেন টলিউড থেকে ছোট পর্দার তারকারা

‌দুর্গা পুজোর আমেজ শেষ হওয়ার পরপরই বাংলার ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়ে যায় লক্ষ্মীদেবীর আরাধনার। ফল থেকে সবজি, মিষ্টি বাজারে চড়া দাম থাকা সত্ত্বেও বাঙালির ঘরে লক্ষ্মীদেবীর পুজোয় কোনও ত্রুটি থাকে না। সাধারণ মানুষ থেকে টলিউডের তারকারাও মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য প্রত্যেক বছরই লক্ষ্মী দেবীর পুজোয় সামিল হন।

অপরাজিতা আঢ্য

লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপারাজিতা আঢ্যের বাড়িতে এলাহি ব্যাপার। খাওয়া-দাওয়া, অতিথি অ্যাপায়ন কোনওটারই ত্রুটি রাখেন না অভিনেত্রী। তার ওপর বাড়তি পাওয়া থাকে লক্ষ্মী ঠাকুরের মতোই নিজও সেজে ওঠেন অপরাজিতা। কিন্তু এই বছর অনেকগুলো কারণে বদলাচ্ছে সেই নিয়ম। মহামারি পরিস্থিতিতে গত ২ বছর আড়ম্বর কমাতে হয়েছে বাধ্য হয়েছেন অভিনেত্রী। তার ওপর পরিবারে প্রিয়জনের মৃত্যু। তাই পুরোহিত না আসলেও নিজের হাতেই প্রতিমাকে সাজিয়ে লক্ষ্মীপুজো করবেন অপরাজিতা আঢ্য। ছোট একটি ভিডিও শেয়ার করে অপরাজিতা জানিয়েছেন যে সদ্য শ্বশুরমশাই মারা গিয়েছেন অভিনেত্রীর। চিরকালই একান্নবর্তী পরিবারে থেকে এসেছেন তিনি। তাই শ্বশুরমশাইয়ের মৃত্যুতে আড়ম্বর কমিয়েছেন পুজোর। তবে গত ২ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাধ্য় হয়েই আড়ম্বর কমাতে হয়েছিল অভিনেত্রীকে। একবছর পুজোর সময় তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বাড়ির সাজানো লক্ষ্মীপ্রতিমার সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই বছর তাঁর বাড়িতে পুরোহিত আসবেন না। আর তাই কোনও সংকল্প হবে না। নিজের হাতেই সমস্ত আয়োজন করবেন অপরাজিতা। তারপর নিজের মত করেই ভক্তিভরে পুজো করবেন তিনি। তবে যাঁরা যাঁরা তাঁর বাড়ির পুজোতে আসতে চান তাঁদের অবশ্যই নিরাশ করবেন না তিনি।

উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো

উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো

কলকাতার বুকে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো দারুণভাবে জনপ্রিয়। অত্যন্ত নিষ্ঠাভরে উত্তম কুমার, তরুণ কুমার বাড়ির লক্ষ্মীপুজো করতেন। এলাহিভাবে বসিয়ে ভোগ খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানও হত সেই সময়। সময়ের সঙ্গে সঙ্গে এখন বর্তমানে সেই লক্ষ্মীপুজোর দায়িত্ব এসে পড়েছে নাতি গৌরব চট্টোপাধ্যায়ের কাঁধে। পারিবারিক রীতি মেনে এখন সেই দায়িত্ব সামলান তিনিই। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গৌরব। স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গেই এ বছর লক্ষ্মীপুজোর সব বিধি-নিয়ম মেনেই করেন গৌরব। পুরনো ধাঁচের বাড়িতে ঢুকেই উঠোন, তার সামনেই বড় ঠাকুরঘর। সাবেকি আলপনা আর ফুলে সাজানোর ঘরের ঠিক মাঝখানে বসানো হয় লক্ষ্মী প্রতিমাকে। তবে প্রতিমার মুখে যেন মানুষের আদল! এই প্রথা চালু করেছিলেন উত্তমকুমার স্বয়ং। তাঁর বাড়ির প্রতিমা তৈরি হয় স্ত্রী গৌরীদেবীর আদলে। সেই প্রথা চলে আসছে আজও। সোশ্যাল মিডিয়ায় দেবলীনা ও গৌরব দু'‌জনেই বাড়ির পুজোর ছবি ভাগ করে নিয়েছেন তাঁদের অনুগামীদের সঙ্গে।

তনুশ্রী চক্রবর্তীর বাড়ির পুজো

প্রতি বছরের মতো এ বছরও অত্যন্ত ভক্তিভরে লক্ষ্মীপুজো করছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তাঁর বাড়িতে মূর্তি পুজো হয়। মা লক্ষ্মীকে নাড়ু, মিষ্টি অন্যান্য ভোগের পাশাপাশি ইলিশ মাছের ভোগও দেওয়ার রীতি রয়েছে তনুশ্রীর বাড়িতে। নিজে হাতে আলপনা দিয়েছি, জানালেন তনুশ্রী।

 ইন্দ্রাণী হালদারের বাড়ির পুজো

ইন্দ্রাণী হালদারের বাড়ির পুজো

এ বছর প্রথমবার নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করলেন সকলের প্রিয় '‌শ্রীময়ী' তথা ইন্দ্রাণী হালদার। অভিনেত্রী জানিয়েছেন যে দুর্গা পুজো তিনি পুরীতে কাটিয়েছেন এবং সেখানকার লক্ষ্মী মন্দির থেকে এমন কিছু প্রাপ্তি হয়েছে যা তাঁকে এই পুজো বাড়িতে করাতে বাধ্য করিয়েছে। লক্ষ্মীর আরাধনায় ইন্দ্রাণী হালদারের মায়ের হাতে তৈরি নাড়ু দিয়েই ভোগ দেওয়া হবে।

ঋতাভরী চক্রবর্তীর লক্ষ্মীপুজো

অভিনেত্রী ঋতাভরীর বাড়িতেও আড়ম্বরের সঙ্গে পালন করা হয়েছে লক্ষ্মীপুজো। মা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদার সঙ্গে হাত মিলিয়ে পুজোয় সমস্ত আয়োজন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কোজাগরী লক্ষ্মীপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখা ঋতাভরীর ছোট্ট ক্যাপশান মন ছুঁয়ে যায়। 'এফআইআর' অভিনেত্রী লিখছেন, 'মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা'। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন লক্ষ্মীপুজো ও আমার পুজো। ছবির কোলাজে ধরা পড়ে মা, দিদি ও পরিবারের সঙ্গে কাটানো ঋতাভরীর মিষ্টি মুহূর্ত। নজর কাড়ে দেবীপ্রতিমার বিশেষ গয়নাও।‌

শ্রুতি দাস

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ওরফে নোয়াও তাঁর বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন। মা লক্ষ্মীর সঙ্গে নিজের ছবি দিয়ে শ্রুতি ক্যাপশনে লিখেছেন, '‌এসো মা লক্ষ্মী'‌। সঙ্গে ছিলেন তাঁর পরিচালক প্রেমিক।

শ্বেতা ভট্টাচার্য

শ্বেতা ভট্টাচার্য

যমুনা ঢাকি খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বাড়িতেও ভক্তিভরে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। শ্বেতা তাঁর মায়ের সঙ্গে এই পুজোয় সাহায্য করেছেন। নিজের ভক্তদের সঙ্গে বাড়ির ছোট্ট পুজোর ছবি শেয়ার করে নিয়েছেন।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+