পুজোয় কেমন সাজলেন অভিনেত্রী স্বস্তিকা, স্যোশাল সাইটে করলেন ছবি পোস্ট

পুজোর সাজে সকলকে মাত করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

মহা ধূমধামে শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা রাজ্যে তো বটেই, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালিরা রয়েছেন, তাঁরা মেতে উঠেছেন শারদোৎসবে। পিছিয়ে নেই টলি তারকারাও। ষষ্ঠী থেকে শুরু করে দশমী তো বটেই, কোনও কোনও প্রোডাকশন হাউস লক্ষ্মীপুজো পর্যন্ত কাজ বন্ধ রেখেছে। ফলে শ্যুটিংয়ের কাজ বিশেষ নেই। তাই তারকাদের পুজো প্যান্ডেল উদ্বোধন ও বিচারকের কাজ ছাড়া বিশেষ কাজ নেই। তাই অনেকেই পরিবার নিয়ে বেড়িয়ে পড়েছেন অন্য জায়গায়। কেউ আবার দেশে-বিদেশে অনুষ্ঠা করতে পাড়ি দিয়েছেন।

চুটিয়ে সাজ স্বস্তিকার

চুটিয়ে সাজ স্বস্তিকার

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন এবছর শহরের পুজো নিয়েই মেতে রয়েছেন। একেবারে ষষ্ঠী থেকেই মেতে উঠেছেন পুজোর হুল্লোড়ে। সেইমতো সাজগোজও করছেন চুটিয়ে। (ছবি সৌজন্য : স্বস্তিকার টুইটার অ্যাকাউন্ট)

সঙ্গে প্যান্ডেল হপিং

সঙ্গে প্যান্ডেল হপিং

প্যান্ডেল হপিং যেমন রয়েছে, তেমনই বিচারকের কাজও করছেন চুটিয়ে। শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে দেখে বিচার করছেন। এছাড়া এবার পুজোতেই মুক্তি পেয়েছে স্বস্তিকার ছবি ব্যোমকেশ ও অগ্নিবাণ। (ছবি সৌজন্য : স্বস্তিকার টুইটার অ্যাকাউন্ট)

ট্র্যাডিশনাল স্বস্তিকা

ট্র্যাডিশনাল স্বস্তিকা

তার মাঝে সুন্দরী স্বস্তিকা নিজের রূপের ছটায় সকলকে মাত করতেও ছাড়েননি। পুজোর শুরুতেই সেজে উঠেছেন লাল পেড়ে সাদা শাড়িতে যা বাঙালি মেয়েদের চিরন্তন সাজ। এবং এককথায় অপরূপ দেখতে লাগছে তাঁকে। (ছবি সৌজন্য : স্বস্তিকার টুইটার অ্যাকাউন্ট)

বাঙালি সুন্দরী

বাঙালি সুন্দরী

নাকে নথ পরে কপালে লাল টিপ লাগিয়ে স্বস্তিকা যেন নিজের অপার রূপকে মেতে ধরলেন পুজোর শুরুতেই। মা দুগ্গার সামনে দাঁড়িয়ে আশীর্বাদ যেমন নিলেন তেমনই সেলফিও তুলে তা পোস্ট করলেন স্যোশাল সাইটে। (ছবি সৌজন্য : স্বস্তিকার টুইটার অ্যাকাউন্ট)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+