Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়দিনের আগেই সান্টার সঙ্গে ক্রিসমাস উদযাপন করছেন শুভশ্রী ও ইউভান, দেখুন ভিডিও

বড়দিনের আগেই সান্টার সঙ্গে ক্রিসমাস উদযাপন করছেন শুভশ্রী ও ইউভান, দেখুন ভিডিও

হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরেই আসতে চলেছে ক্রিসমাস । যা সকলের মজার করার একটি বিশেষ দিন। কেক কাটা থেকে সান্টার থেকে গিফট নেওয়া কে না পছন্দ করে বলুন। এই অনুষ্ঠানে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলেই। বড়দিনের জন্য ইতিমধ্যে কলকাতার অনেক জায়গাতেই সাজো সাজো রব। বড়দিনের আগেই সান্টার সঙ্গে ক্রিসমাস পালনে ব্যস্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং ছোট্ট ছেলে ইউভান।

বড়দিনের আগেই সান্টার সঙ্গে ক্রিসমাস উদযাপন করছেন শুভশ্রী ও ইউভান, দেখুন ভিডিও


অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ছেলে ইউভান ও সান্টার সঙ্গে হাসি, মজায়, গানে নাচে মেতে উঠলেন টলি ডিভা। সেই ভিডিও তিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে। মা ছেলের সুন্দর মুহূর্তের ভিডিও দেখে বহু অনুগামীরাই প্রশংসার ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হার্ট ইমোজি পাঠিয়েছেন। অভিনেত্রী শুভশ্রী তৃণমূল সদস্য তথা অভিনেত্রী শ্রেয়া পান্ডেকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এত সুন্দর পার্টি করবার জন্য আপনাকে ধন্যবাদ।

যে ভিডিওটি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন সেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে কমলা রঙের জ্যাকেট, জিনস এবং স্নিকার্সে। আর সঙ্গে রয়েছে হাতে ফোনও। হাতে তিনি ফোন রেখেছেন তার কারণ ছেলের সুন্দর মিষ্টি মজা, আনন্দ করার ভিডিও ক্যামেরাবন্দি করতে হবে কিনা! সাদা জামা, চোখে চশমা, মাথায় সান্টার টুপি পড়ে তৃণমূল সংসদ রাজ চক্রবর্তী, ছেলে ও স্ত্রীর সঙ্গে মেতে উঠেছেন। ছোট্ট ছেলে ইউভান সান্টার সঙ্গে কী সুন্দর নাচছেন তা দেখে অবাক হচ্ছেন অনুগামীরা। তবে থেমে নেই মা শুভশ্রীও। তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

উল্লেখ্য, 'ইন্দুবালা ভাতের হোটেল'- ওয়েব সিরিজ দিয়ে ওয়েব সিরিজে পা রেখেছেন অভিনেত্রী। পোস্টার শেয়ার হতেই তা দেখে অনেক অনুগামীই অবাক হয়েছেন। কারণ অভিনেত্রীর চেহারা দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীই। পোস্টারে অভিনেত্রীকে দেখা যাচ্ছে চুল সাদা, চামড়া কুঁচকে গিয়েছে, চোখে চশমা, বয়স্কদের মতো দেখতে লাগছে তাঁকে। তাঁর বয়স যেন তিনগুন বেড়ে গেছে। এমন চেহারা দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+