Subhashree Ganguly: শুভশ্রীর সংসারে খুশির খবর! প্রকাশ্যে আনলেন আরেক 'সন্তান' সিকাবা'র কথা
Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এহেন খুশির খবর জানান তিনি। অভিনেত্রী লেখেন, ছোট্ট ইউভান বড় দাদা হতে চলেছে। আর এরপরেই রাজের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে চলে যান শুভশ্রী।
আর সেখান থেকে রাজ এবং ইউভানের সঙ্গে কাটানো একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ( Subhashree Ganguly)। এমনকি সমুদ্রের ধারে তাঁকে সাহসী পোশাকেও দেখা গিয়েছে। যা নিয়ে চর্চার শেষ ছিল না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ ছুঁড়ে দেন। আর এর মধ্যেই আরও এক খুশির খবর শুভশ্রীর সংসারে।

গর্ভাবস্থায় চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী ( Subhashree Ganguly)। কাজ থেকেও দূরে রয়েছেন। প্রেগনেন্সির কারনে সৃজিতের সিনেমা থেকে সরে দাড়িয়েছেন শুভশ্রী। তবে এবার আরও এক স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। প্রয়োজনা সংস্থা খুলছেন রাজপত্নী। বেশ কিছুদিন ধরেই শুভশ্রী প্রয়োজনা সংস্থা খুলবেন বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই সংস্থা পথ চলা শুরু করতে চলেছে। যা খবর, ২০২৪ সাল থেকে শুভশ্রীর সংস্থা কাজ শুরু করবে।
'সিকাবা হাউজ' নামে প্রয়োজনা সংস্থা খুলবেন শুভশ্রী। আর সেই ব্যানারে যাবতীয় কাজ অভিনেত্রী করতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে প্রযোজনার কাজ শুরু করেছেন শুভশ্রী। আর তা রাজ চক্রবর্তী প্রযোজিত 'আবার প্রলয়'-এর হাত ধরে। এবার নিজেই কিছু করতে চান। আর তা অবশ্যই রাজ এবং শাশুড়ির মায়ের অনুপ্রেরনাতে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় তো আছেন, এর পাশাপাশি যাতে অন্য কিছু করা যায় সেই অনুপ্রেরণা রাজ বরাবরই দিয়ে এসেছে। এমনকি শাশুড়ি মাও অনুপ্রেরণা দিতেন। আর সেই কারনেই প্রয়োজনা সংস্থা খোলা বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাক্ষাৎকারে।
কিন্তু কি কাজ করবে সিকাবা হাউজ! শুভশ্রী জানিয়েছেন অন্য কিছু করার পরিকল্পনা আছে। আর নবাগতরাও যাতে সুযোগ পান সেই চেষ্টা সংস্থার তরফে চালানো হবে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন শুভশ্রী। জানা যাচ্ছে, ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনা দিয়েই সিকাবা হাউজ কাজ শুরু করবে। আর তা সেপ্টেম্বর মাস থেকে শুরু করবে বলে জানিয়েছেন অভিনেত্রী। আর সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে নতুন সংস্থার কাজ শুরু করলেও গর্ভে বেড়ে ওঠা দ্বিতীয় সন্তানের প্রতিও যত্নশীল মা শুভশ্রী।












Click it and Unblock the Notifications