করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ, রয়েছেন হোম আইসোশলেশনে

করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ, রয়েছেন হোম আইসোশলেশনে

অভিনেত্রী ছাড়াও সাংসদ হিসাবে বর্তমানে বেশ পরিচিত সায়নী ঘোষ। এখন তিনি সিনেমা জগত ও রাজনৈতিক জগতে একসঙ্গে সমানতালে কাজ করছেন। তবে, কাজের মাঝেও এল এক বিপদ। করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী,। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সে কথা জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি হোম আইসোলেশনেই রয়েছে।

করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ, রয়েছেন হোম আইসোশলেশনে


অভিনেত্রী আগামী সমস্ত কর্মসূচীকে বাতিল করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'আজ করোনা টেস্টের রিপোর্ট পেলাম। আমি কোভিড আক্রান্ত। যদিও তেমন কোনও উপসর্গ ছিল না। সামান্য জ্বর বা সর্দি-কাশি ছাড়া বিশেষ কিছুই হয়নি। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সান্নিধ্যে যারা এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। কিছু সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আশা করছি কয়েক দিনের মধ্যে উদ্যম এবং সুস্থতা নিয়ে ফিরে আসব। সকলকে ভালোবাসা।'

বলা বাহুল্য, চলতি বছরের জুন-জুলাই মাসে গোটা দেশেই কোভিডের প্রকোপ সামান্য বেড়েছিল। প্রতি দিন সংক্রামিতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল মৃত্যুর সংখ্যাও। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন সকলে। বর্তমানে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন তবে আইসোলেশনেই থাকছেন তাঁরা। ভারতে সাত রাজ্যে কোভিডের পজিটিভিটি রেট অনেকটাই বেশি। দিল্লি, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে চিঠি দিল কেন্দ্র। সাত রাজ্যকেই ফের কড়াভাবে সতর্কতামূলক পদক্ষেপগুলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে সূত্রে জানা গিয়েছে, ভারতের নিত্যদিনের কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। ভারতের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজারের কাছাকাছি। সংক্রমণ কমলেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+