আগামী বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী? জানেন পাত্র কে
আগামী বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী? জানেন পাত্র কে
সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় সকলের প্রিয় ঋতাভরী চক্রবর্তী। তাঁর ছবি পোস্ট হওয়া মাত্রই ফ্যান–অনুগামীদের প্রতিক্রিয়ার জোয়ারে ভেসে যান তিনি। কিন্তু এবার গুজব রটেছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। আর সেই গুজবেই আপাতত গা ভাসিয়েছে টলি পাড়া।

টেলিভিশনের 'ওগো বধূ সুন্দরী’ দিয়ে সফর শুরু করেছিলেন মিষ্টি মেয়ে ঋতাভরী। তারপর একে একে বিভিন্ন ফটোশুট, সিনেমা, মিউজিক ভিডিও করে সকলের মন জয় করে ফেলেছেন নিজের প্রাণখোলা হাসি দিয়ে। তাঁর ভিডিও হোক বা ছবি, সবই যেন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এর পাশাপাশি বেশ কিছু সামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি। এবার শোনা যাচ্ছে ঋতাভরী নাকি খুব শীঘ্রই বিয়ে করছেন। সব নাকি প্রস্তুতি সারা, পাত্রও ঠিক রয়েছে। পাত্র-পাত্রীর তরফে শুধু নয়, দুই পরিবারের মধ্যেই নাকি পাকা কথা শেষ। এমনকী, চলতি বছরের শেষেই নাকি বাগদান পর্ব সেরে ফেলতে পারেন ঋতাভরী। আর বিয়ে? সেটা নতুন বছরে করবেন বলেই আপাতত ঋতাভরী নাকি ঠিক করে রেখেছেন।
এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করবে যে পাত্র কে? সে কি টলিপাড়ার কেউ? উত্তরটা হল একেবারেই না। যেমনটা শোনা যাচ্ছে, ঋতাভরী তাঁর ডাক্তার বন্ধুর সঙ্গেই সাতপাকে বাধা পড়বেন। তাঁর নাম তথাগত চট্টোপাধ্যায়। তিনি পেশায় মনোবিদ, ঋতাভরীর সঙ্গে বন্ধুত্বের বয়স ৬ মাস হলেও, ইতিমধ্যেই তাঁর মন হরণ করে ফেলেছেন তিনি। আর তাই দু’জনে এই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সমাজ সেবা করতে গিয়েই নাকি তথাগতের সঙ্গে আলাপ ঋতাভরীর।
তবে অভিনেত্রী এ বিষয়ে এখনও কিছু জানাননি তবে অস্বীকারও করেননি। বরং বলেছেন যে এটা তাঁর ব্যক্তিগত বষাপার তাই কিছু বলবেন না।












Click it and Unblock the Notifications