অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রিয় খাবার কী জানেন? শুনলে অবাক হবেন আপনিও
বাংলার ক্রাশ তথা গ্ল্যামারস ঋতাভরী চক্রবর্তীর প্রিয় খাবার কী জানেন? শুনলে অবাক হবেন আপনিও
বাংলার ক্রাশ বললে ভুল হবে না কিছু। এমনই রূপের জৌলুস ঋতাভরী চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ছবি দিলেই লাখো লাখো ভক্ত মূর্ছা যান। ঋতাভরী কি করতে ভালোবাসেন, কী খেতে পছন্দ করেন, নিজেকে ফিট রাখতে কি করেন ইসব বিষয় জানার কৌতুহল সর্বদাই তুঙ্গে রয়েছে ভক্তদের। বিশেষ করে অভিনেত্রীরা কী খেতে ভালোবাসেন আ জানার আগ্রহ একটু বেশি। কিন্তু অভিনয় ও মডেলিংয়ে থাকার কারণে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়ার ব্যাপারটা নিয়ে বেশ সচেতনই থাকতে হয় ঋতাভরীকে। যদিও গত বছর দু’টো সার্জারি হওয়ার কারণে ঋতাভরীর ওজন কিছুটা বেড়েছে। কিন্তু তা নিয়ে একটুও চিন্তিত নন ঋতাভরী।

কী খেতে ভালোবাসেন অভিনেত্রী
এক সাক্ষাতকারে ঋতাভরী অকপটে জানিয়েছিলেন তাঁর প্রিয় খাবারের কথা। ঋতাভরী বলেন, 'আমি কিন্তু ভীষণ ফুডি! তাই বুঝতেই পারছেন অনেক ধরনের খাবার খেতে ভালোবাসি! তার মধ্যে ভাজাভুজিও রয়েছে। তবে শুটিং না থাকলে সবচেয়ে পছন্দ বাড়ির খাবার।' আর বাড়ির খাবারের মধ্যে সবচেয়ে যা খেতে ভালোবাসেন তা হল ভাত, ডাল, পটলভাজা। এই খাবারের জন্য তিনি অনায়াসে মাছ-মাংস, আমিষ খাবারও পরিত্যাগ করতে ভালোবাসেন।

এছাড়াও কী খেতে পছন্দ করেন অভিনেত্রী
তবে এটা ছাড়াও ঋতাভরীর পছন্দের খাবারের তালিকায় রয়েছে সবজি দিয়ে বিরিয়ানি, মটর পোলাও বা কাঁচা টোম্যাটোর তরকারির মতো অবাঙালি রান্নাও পছন্দ করেন। তবে শুটিং থাকলে সাধারণভাবে কাঁচা তেলমশলাহীন খাবারই পছন্দ ঋতাভরীর। সবচেয়ে বেশি ভালোবাসেন কাঁচা ফল বা সবজি খেতে। কাঁচা গাজর, ফল, সালাড খেয়েই কেটে যায় লাঞ্চ ব্রেক।

এখন বদলেছে ডায়েট
তন্বী ঋতাভরীর ডায়েটে তো নজর ছিল সবারই, কিন্তু ওজন বাড়াতে কী ডায়েট মেনে চলছেন নায়িকা? অভিনেত্রী বলছেন, 'ক্লাস ১১-১২ থেকে আমি ভাত, চিনি ছেড়ে দিয়েছি। যে যে খাবারে মোটা হয়, কিছুই খেতাম না। ভালোও লাগত না। কিন্তু এখন আমি দু'বেলাই ভাত খাচ্ছি। কফিতে চিনি খাওয়া অভ্যাস নেই। সেটাই খাচ্ছি মাঝে মধ্যে। নিজেরই অবিশ্বাস্য লাগে মাঝে মাঝে। ওয়ার্ক আউট করতে খুব ভালোবাসি আমি। রোজ অন্তত ১ ঘণ্টা শরীরচর্চা করতাম। এখন সেটা কমিয়ে ১৫ মিনিট করছি মাত্র। খাবার পরে রোজ একটু করে হলেও মিষ্টি খাচ্ছি। তবে শরীরচর্চা একেবারে ছেড়ে দিই নি। কারণ শুটিং শেষ হওয়ার পরে ওজন কমাতে গেলে অসুস্থ হয়ে পড়ব। প্রথমদিকে শুধু হাঁটছিলাম। এখন অল্পসময় হলেও ট্রেডমিলে শরীরচর্চা করছি।'

ফাটাফাটি শুটিংয়ে ব্যস্ত
বর্তমানে ঋতাভরী 'ফাটাফাটি' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এর আগে অভিনেত্রীকে 'ব্রহ্মা জানে গোপন কম্মটি'-তে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সদাই সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি নিজের সম্পর্কের কথাও প্রকাশ্যে এনেছেন ঋতাভরী।












Click it and Unblock the Notifications